চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অভিনয় করতে নয়, নেতৃত্ব দিতে শিল্পী সমিতিতে এসেছি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৮ অপরাহ্ণ ১৮, মার্চ ২০২৪
বিনোদন
A A
ছবি: নাহিয়ান ইমন

ছবি: নাহিয়ান ইমন

“আমি অভিনয় করতে আসিনি, শিল্পী সমিতিতে নেতৃত্ব দিতে এসেছি। শিল্পী ও অন্যান্য সংগঠনকে সাথে নিয়ে সরকারের সাথে সু-সম্পর্ক রেখে চলচ্চিত্রের উন্নয়নে কাজ করতে চাই।”

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নিপুনের প্যানেলে সভাপতি পদে রবিবার সন্ধ্যায় নাম ঘোষণা দেয়ার পর এসব কথা বলেন এক সময়ের জনপ্রিয় নায়ক মাহমুদ কলি।

এর আগে শিল্পী সমিতিতে দুইবার সভাপতি ও দুইবার সাধারণ সম্পাদক ছিলেন মাহমুদ কলি। সেই প্রসঙ্গে মাহমুদ কলি বলেন, আমাদের অনেক কিছু সীমিত থাকা সত্ত্বেও আত্মবিশ্বাস আছে সামনে অগ্রসর হতে পারব। অতীতে সভাপতি ও সেক্রেটারি পদে ভালোভাবে দায়িত্ব পালন করেছিলাম। অনেকদিন অভিনয় থেকে দূরে আছি, তারমানে এই নয় যে আমি শিল্পী সমিতি থেকে দূরে আছি।

এদিকে, শিল্পী সমিতির নির্বাচন ঘিরে আবার উত্তেজনা বিরাজ করছে এফডিসিতে। মিশা-ডিপজল ও মাহমুদ কলি-নিপুন প্যানেলের প্রার্থীদের মধ্যে পাল্টাপাল্টি মন্তব্য চালাচালি চলছে।

মেয়াদ শেষ হওয়ার পরেও নিপুন সমিতির অফিস ব্যবহার করছেন বলে অভিযোগ তুলেছেন সভাপতি প্রার্থী মিশা সওদাগর। এর জবাবে রবিবার সন্ধ্যায় নিপুন বলেছেন, নিপুন নামটাই যেন তাদের কাছে সমস্যা! আমি আছি বলে হয়তো গসিপিং হয়েছে।

তিনি বলেন, আলমগীর সাহেব, সুজাতা ম্যাডামদের মতো সিনিয়র শিল্পীরা এলে সমিতিতে বসবে এটাই স্বাভাবিক। নির্বাচন কমিশন খসরু ভাই সমিতির অফিসে বসা ছিলেন। সমিতির অফিস কক্ষে নয়, স্টাডিরুমে সংবাদ সম্মেলন করেছি। এটাও যদি সমস্যা হয় নেক্সট থেকে সমিতির বাগানে করবো।

Reneta

নিপুন আরো জানান, মাহমুদ কলিই তার প্যানেলের সভাপতি পদপ্রার্থী। শিগগির তিনি তার ২১ সদস্যের পূর্ণ প্যানেলের নাম ঘোষণা করবেন।

আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা আছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। মাহমুদ কলি-নিপুন ও ডিপজল-মিশা প্যানেল ছাড়াও সভাপতি পদে অভিনেতা নানা শাহ’র একাই নির্বাচনে অংশ নেয়ার কথা শোনা যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়ডিপজলনিপুনপ্যানেলমাহমুদ কলিমিশালিড বিনোদনশিল্পী সমিতিসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সিনেমায় বন্ধুত্ব!

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টে যেমন থাকবে আবহাওয়া

আগস্ট ২, ২০২৬

দেশ জুড়ে পুলিশের বাড়তি নিরাপত্তা, কী বার্তা দিচ্ছে?

আগস্ট ২, ২০২৬

লজিস্টিকস খাতে বিদেশি মালিকানার সীমা শিথিলের প্রস্তাব প্রত্যাহারের দাবি

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তরখানের সংঘর্ষে আহতদের দেখতে হাসপাতালে ডিএনসিসি প্রশাসক

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT