চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেত্রী নয়, অভিনেত্রী হিসেবে যা বললেন মাহি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৬ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০২৪
বিনোদন
A A

অভিনেত্রী থেকে নেত্রী হতে চেয়ে ব্যর্থ হয়েছেন মাহিয়া মাহি। তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন অংশ নিতে চেয়েও মনোনয়ন পাননি। পরে স্বতন্ত্র প্রার্থী হয়ে ‘রাজশাহী-১’ আসন থেকে গেল সংসদ নির্বাচনে অংশ নিয়েও পরাজিত হন।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনে নেতাকর্মীরা সব পালিয়ে বেড়াচ্ছেন। অনেকে দল ত্যাগ করছেন, তবে মাহি দুঃসময়েও নৌকার সঙ্গে থাকবেন বলে জানালেন।

বর্তমানে দেশ চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তাদের কাছে মাহিয়া মাহি তার চাওয়ার কথা জানালেন। বললেন, বর্তমান সরকারের কাছে আমার কিছু চাওয়া আছে। আওয়ামী লীগ-বিএনপি বা অন্য যেকোনো সংগঠনের কর্মীরা যেন ভালোকে ভালো, খারাপকে খারাপ বলার অধিকার পায়। তাদের যেন মত প্রকাশের স্বাধীনতা থাকে। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি দেশের মানুষের মানবিক উন্নয়নেও ভূমিকা রাখতে হবে, বৈষম্য করা যাবে না। বিনোদন ও সংস্কৃতির উন্নয়নে সচেষ্ট থাকতে হবে। আইন-শৃঙ্খলা যেন দুর্নীতিমুক্ত থাকে, সে ব্যবস্থা করতে হবে।

রাজনীতিতে সক্রিয় হওয়ার পর থেকে চলচ্চিত্রে কাজ কমে যায় মাহির। আগের মতো আবার চলচ্চিত্রে ফেরার ইচ্ছে আছে তার। মাহি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পেয়েছে এখনো এক মাস হয়নি। তাদের সব কিছু গুছিয়ে উঠতে সময় লাগবে। এরই মধ্যে শুরু হয়েছে বন্যা।

সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মাহিয়া মাহি বলেন, এই পরিস্থিতি সামলাতেও দেরি হবে। দেশের এই পরিস্থিতিতে কেউ বিনোদনের দিকে নজর দেবে বলে মনে হয় না। কোনো প্রযোজক লগ্নি করবেন কি না সেটা নিয়েও আমি সন্দিহান। আমি যে অঙ্গনটিতে কাজ করি, সেই চলচ্চিত্র এখন ক্রান্তিলগ্নে। নতুন সরকার এই অঙ্গনটাকে প্রাধান্য দেবে। কারণ শিল্প-সংস্কৃতির বিকাশ না ঘটলে তো জাতির উন্নতিও আশা করা যায় না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অন্তবর্তীকালীন সরকারঅভিনেত্রীনায়িকানেত্রীমাহিয়া মাহিলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬

লন্ডনে নচিকেতা-জয়ের মেগা কনসার্ট

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আগস্ট ৪, ২০২৬

পাট অধিদপ্তরের সব কার্যালয় শতভাগ তামাকমুক্ত করার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT