চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁপাইয়ের মানুষ চায়, আমি নির্বাচনে অংশ নেই: মাহি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৫ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০২৩
বিনোদন
A A
সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারীরা হাতে পত্রিকা দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গত দুই বছর যাবত রাজনীতিতে সরব হয়ে উঠেছেন নায়িকা মাহিয়া মাহি। এর আগে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে অংশ নিতে চেয়ে নৌকার মনোনয়ন কিনে পাননি এই নায়িকা। তবে থেমে যাননি, দ্বিগুণ উৎসাহে মাহিয়া মাহি দাপিয়ে বেড়াচ্ছেন তার নির্বাচনী এলাকা।

আসন্ন জাতীয় নির্বাচনে আবারও নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নিতে চান মাহি। তিনি বলেন, আমার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। সেখানকার মানুষ চায়, আমি নির্বাচনে অংশ নেই। এ কারণে মনোনয়ন ফরম কিনেছি। সবসময় ওখানকার মানুষের জন্য কাজ করা হয়। তাদের চাওয়ায় মনোনয়ন ফরম নিয়েছি। সোমবার ফরম জমা দেব। দলের ওপরে সবকিছু নির্ভর করছে। শেষ পর্যন্ত দল যাকে যোগ্য মনে করবে তাকে মনোনয়ন দেবে। তারপরও আমি শতভাগ আশাবাদী, দলের নীতিনির্ধারণী পর্যায়ে যারা আছেন, তারা তৃণমূল যাচাইবাছাই করে চূড়ান্ত মনোনয়ন দেবেন।

চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) ইতোমধ্যে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন ঢালিউডের এই ‘অগ্নীকন্যা’। তার দাবি, জনগণ তাকেই নেত্রী হিসেবে চাইছে। মাহিয়া মাহি বলেন, প্রধানমন্ত্রী সবসময় নারী নেতৃত্ব সাপোর্ট করেন। তার বিভিন্ন বক্তব্যে বোঝা যায় নারীদের সবসময় অগ্রাধিকার দেন। প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়েছেন। আগামীতে তার ভিশন স্মার্ট বাংলাদেশ গড়ার। প্রধানমন্ত্রীর মাধ্যমে এই উন্নয়নগুলো আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষের জন্য করতে চাই। আমার মধ্যে এই তৃষ্ণা দীর্ঘদিনের।

বর্তমানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে আছেন মাহিয়া মাহি। তিনি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় নির্বাচনমনোনয়নমাহিয়া মাহিলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬

‘আমাদের অনেককে ভুল প্রমাণ করেছেন ফারুকী’

আগস্ট ৮, ২০২৬

ফুলহ্যামের মূল দলে নয়, বাংলাদেশি ফারহানের নতুন ঠিকানা সম্পর্কে যা জানা গেল

আগস্ট ৮, ২০২৬

তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রিভা গঙ্গোপাধ্যায়

আগস্ট ৮, ২০২৬

ড্যাবের চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT