চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবন্তিকার আত্মহত্যায় মহিলা পরিষদের প্রতিবাদ সমাবেশ

রিদুয়ান ইসলাম রিদুয়ান ইসলাম
৭:৪৮ অপরাহ্ণ ১৯, মার্চ ২০২৪
শিক্ষা
A A
মহিলা পরিষদের প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারীরা অবস্থান করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষক-সহপাঠীকে দায়ী করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।

মঙ্গলবার ১৯ মার্চ দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ প্রতিবাদ সমাবেশ করা হয়। এ প্রতিবাদ সমাবেশের সঙ্গে সংহতি প্রকাশ করে প্রতিবাদে দাঁড়ান কর্মজীবী নারীদের ব্যানারে একটি সংগঠনও।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে নারীর প্রতি অপরাধ ও অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। সর্বোচ্চ বিদ্যাপীঠেও নারী শিক্ষার্থীরা আজ নিরাপদ নয়। যৌন নিপীড়নের ঘটনায় ফাইরুজ সাদাফ অবন্তিকার মত অনেকেই বিষন্নতায় ভুগছে। তারা ও যে আত্মহননের পথ বেছে নিবে না তার কোন নিশ্চয়তা কেউ দিতে পারে না।

Banglabid

এসময় সংগঠনটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে ৯ শতাংশ শিক্ষক শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘটিত যৌন নিপীড়নের ঘটনার সাথে জড়িত, বাকি ৯১ শতাংশ শিক্ষককে এসকল শিক্ষকের অপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য দৃঢ় আহ্বান জানান।

শিক্ষাঙ্গণকে রাজনৈতিক ছত্রছায়া থেকে মুক্ত করে প্রাতিষ্ঠানিক ক্ষমতা দিতে হবে, নারী নির্যাতনমুক্ত সমাজ গড়তে তরুণ প্রজন্মকে সোচ্চার হতে হবে, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হতে হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার মাধ্যমে শিক্ষাঙ্গণকে নিরাপদ করে গড়ে তুলতে হবে।

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সীমা মোসলেম বলেন, বাংলাদেশে নারীর ক্ষমতায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ থাকলেও যদি তার মধ্যে শুভঙ্করের ফাঁকি থেকে যায় তাহলে নারীর প্রকৃত ক্ষমতায়ন নিশ্চিত হবে না। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে নারী ও পুরুষ শিক্ষার্থীদের হার ৫০:৫০ থাকার পরও সেখানে ক্রমাগত যৌন নিপীড়নের ঘটনা ঘটতে থাকা কোনভাবেই কাম্য নয়। শিক্ষাঙ্গণে নিরাপদ পরিবেশ না থাকা শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত করে এবং একই সাথে তাদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নের ও পরিপন্থী বলে তিনি মন্তব্য করেন।

Reneta

সমাবেশে সংহতি প্রকাশ করে আরও বক্তব্য রাখেন কর্মজীবী নারীর অতিরিক্ত নির্বাহী পরিচালক সানজিদা সুলতানা, এসিড সারভাইর্ভাস ফাউন্ডেশনের প্রোগ্রাম অর্ডিনেটর তাহমিনা ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহ-সাকিব এবং সংহতি প্রকাশ করেন প্রাগ্রসরের প্রতিনিধি।

সমাবেশে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতৃবৃন্দ, পাড়া কমিটির সদস্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবন্তিকার আত্মহত্যাকর্মজীবী নারীজগন্নাথ বিশ্ববিদ্যালয়প্রতিবাদ সমাবেশবাংলাদেশ মহিলা পরিষদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT