চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফরোজা আব্বাসের নির্বাচনী প্রচারে হামলায় মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৪ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০২৪
- সেমি লিড, অপরাধ, রাজনীতি
A A

২০১৮ সালের নির্বাচনে বিএনপি প্রার্থী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের নির্বাচনী প্রচারে হামলার মামলায় খিলগাঁও দুই নম্বর ওয়ার্ড যুব মহিলা লীগের সদস্য মেরিনা আক্তারকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার বিকেলে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গতকাল বুধবার রাত সাড়ে ১১টায় রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

খিলগাঁও থানা সূত্রের বরাত দিয়ে তিনি জানান, ২৬ আগস্ট ভিকটিম মো. আওলাদ হোসেন বাদী হয়ে খিলগাঁও থানায় একটি মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, ২০১৮ সালের ১৮ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-৯ আসনের বিএনপি প্রার্থী ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস দলের নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী গণসংযোগ করছিলেন। খিলগাঁওয়ের তিলপাপাড়ায় নির্বাচনী প্রচারণা চলাকালে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করে নির্বাচনী প্রচারণা বন্ধ করে দেয়। হামলায় মামলার বাদীসহ বিএনপির অনেক নেতাকর্মী আহত হন। এছাড়াও আক্রমণকারীরা বিএনপির নেতাকর্মীদের ওপর ককটেল বিস্ফোরণ ঘটায়।

তিনি আরও জানান, এ ঘটনার মামলা তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তদন্তে প্রাপ্ত আসামি মেরিনা আক্তারকে গ্রেপ্তার করা হয়।

Reneta

খিলগাঁও থানার মামলায় আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফরোজা আব্বাসের নির্বাচনী প্রচারডিএমপিমহিলা লীগ নেত্রী গ্রেপ্তার
শেয়ারTweetPin

সর্বশেষ

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT