চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মনোনয়ন পাইনি, তবে দলের পক্ষেই কাজ করবো: মাহি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৬ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A

রাজনীতিতে সক্রিয় হয়ে আওয়ামী লীগের সাংসদ প্রার্থী হতে চেয়েছিলেন মাহিয়া মাহি। ২৯ ডিসেম্বর তিনি দল থেকে মনোনয়ন ফরম কিনেছিলেন।

তবে আওয়ামী লীগের পক্ষ থেকে মাহিয়া মাহিকে মনোনয়ন দেওয়া হয়নি।

রবিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় ক্ষমতাসীন এ দলের মনোনয়ন বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মনোনয়ন না পাওয়ার বিষয়টি নিশ্চিত করে মাহিয়া মাহি তার ফেসবুকে এক ভিডিও বার্তায় বলেন, প্রধানমন্ত্রী দলের জন্য যে সিদ্ধান্ত নিয়েছেন অবশ্যই তা ভালোর জন্য। আমি মনোনয়ন না পেলেও দলের পক্ষে কাজ করবো।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনের সাংসদ প্রার্থী হিসেবে মাহি নয়, নৌকার টিকেট পেয়েছেন জিয়াউর রহমান।

তার নাম নিয়ে মাহি বলেন, জিয়াউর রহমান নামে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে নিশ্চয়ই তিনি দলের জন্য বেস্ট। তার পক্ষে এবং নৌকার পক্ষে আমি মাঠে কাজ করবো। ওই আসনে যেন আওয়ামী কমপক্ষে ৫০ হাজার বেশি ভোটে জেতে সেই লক্ষ্যে কাজ করবো।

Reneta

জনপ্রিয় এই চিত্রনায়িকা বলেন, ওই আসনে আরও যারা প্রার্থী হতে চেয়েও মনোনয়ন পাননি সবাইকে বলবো, আসুন আমরা পহেলা ফেব্রুয়ারির নির্বাচনে এক হয়ে চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে নৌকা জয়ী করে প্রধানমন্ত্রীকে উপহার দেই।

বর্তমানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে আছেন মাহিয়া মাহি। তিনি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

উপনির্বাচনে নৌকা থেকে মনোনয়ন না পেলেও মাহি তার রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাবেন বলে জানান।

বিএনপির ছেড়ে যাওয়া চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনে নৌকার মাঝি মাহি নাকি অন্য কেউ- এ নিয়ে আলোচনা তুঙ্গে ছিল গত কয়েক দিন ধরে। এই আসনসহ বিএনপির ছেড়ে দেওয়া ছয় আসনের মধ্যে তিনটিতে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। দুটি আসন ১৪ দলীয় শরিকদের ছেড়ে দিয়েছে, আর বাকি আসন উন্মুক্ত থাকবে বলে সিদ্ধান্ত দিয়েছে ক্ষমতাসীন দলটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগনাটকমাহিমাহিয়া মাহিলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT