বিনোদন

মাত্র তিনটি শব্দ বলে মহেশ নিলেন ৫ কোটি টাকা!

একজন যুবক হাসিমুখে দাঁড়িয়ে আছেন, পেছনে প্রকৃতি দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন যুবক হাসিমুখে দাঁড়িয়ে আছেন, পেছনে প্রকৃতি দৃশ্য, যা বাংলাদেশের সংবাদ ও বিনোদনের জন্য উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় ও দামী তারকার নাম যদি বলতেই হয় তবে শুরুর দিকেই নাম আসবে তেলুগু সুপারস্টার মহেশ বাবুর। বছরখানেক আগে এক সাক্ষাৎকারে মহেশ বলেছিলেন, বলিউড তাকে উপযুক্ত পারিশ্রমিক দিতে পারবে না, তাই তিনি দক্ষিণী সিনেমাতেই থাকতে চান!

তার সেই মন্তব্যই যেন সত্যি প্রমাণ করলেন এই অভিনেতা। ‘থ্যাঙ্ক ইউ, বস’ এই তিন শব্দ বলতে পাঁচ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন তেলুগু সুপারস্টার মহেশ বাবু!

জানা গেছে, সম্প্রতি অনলাইন টাকা আদান-প্রদানকারী অ্যাপ ‘ফোন পে’-তে কণ্ঠ দিয়েছেন এই অভিনেতা। টাকা আদান-প্রদান হলেই বাজবে মহেশবাবুর কণ্ঠস্বর। যেখানে তাকে বলতে শোনা যায়, ‘থ্যাঙ্ক ইউ, বস’।

ভারতের যেসকল নাগরিক ফোন পে যারা ব্যবহার করেন তারা ইতিমধ্যেই মহেশ বাবুর কণ্ঠে ধন্যবাদ শুনে ফেলেছেন। এই কাজের জন্য যে পারিশ্রমিক নিয়েছেন মহেশ বাবু সেটা প্রকাশ্যে আসার পর অনেকেই বুঝেছেন, কেন বলিউডের পারিশ্রমিক নিয়ে এমন মন্তব্য প্রকাশ করেছিলেন মহেশ বাবু।

সূত্রের খবর,  সিনেমা প্রতি মহেশ বাবু বর্তমানে ৫০ কোটির কম পারিশ্রমিক নেন না। সিনেমায় অভিনয় করা ছাড়াও বেশ কিছু সংস্থার মুখ তিনি। ফলে সেখান থেকেও ভালো পারিশ্রমিক পান এই অভিনেতা।- কইমই

বিষয়:তেলুগু তেলেগু সুপারস্টার বলিউড মহেশ বাবু সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…