জনপদ

নোয়াখালীতে মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মজয়ন্তী পালন

নোয়াখালীতে মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে উপস্থিত মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীতে মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মজয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে অংশগ্রহণকারী মানুষ ও মহাত্মা গান্ধীর প্রতিমূর্তি।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রভাত র্প্রাথনা, শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভাসহ নানা আয়োজনরে মধ্য দিয়ে নোয়াখালীর সোনাইমুড়ীতে মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়ছে।

গান্ধী আশ্রম ট্রাস্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) জীবন কানায় দাস -এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদশে নিযুক্ত ভারতীয় হাইকমশিনার প্রণয় র্ভামা। এসময় আরও উপস্থিত ছিলেন নোয়াখালী-১ আসনের সাংসদ এইচ এম ইব্রাহিম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি জাহাঙ্গীর আলমসহ অনেকে।

গান্ধী আশ্রম প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী এবং মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মজয়ন্তী উপলক্ষে গত ৩০ সেপ্টেম্বর থেকে নোয়াখালীতে শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক যুব পিস ক্যাম্পের সমাপনীও ঘোষণা করা হয়।

ক্যাম্পে বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, কেনিয়া, সুইডেন, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সহ ১২টি দেশের ৩৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

বিষয়:গান্ধী আশ্রম ট্রাস্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…