বাংলাদেশ

শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী আজ

দুর্গা পূজার মহাসপ্তমী উপলক্ষে সুন্দর প্যান্ডেল সাজানো. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্গা পূজার মহাসপ্তমী উপলক্ষে তৈরি করা প্যান্ডেলে দেবী দুর্গার সুন্দর মূর্তি ও সাজসজ্জা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চণ্ডীপাঠ, বোধন এবং দেবীর অধিবাসের মধ্য দিয়ে শুরু হওয়া সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী আজ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) নবপত্রিকা প্রবেশ ও সপ্তমীবিহিত পূজা সম্পন্ন হবে। পূজা শেষে পুণ্যার্থীরা উপবাস পালন করে অঞ্জলি দেবেন।

হিন্দু ধর্মাবলম্বীদের সনাতনী শাস্ত্র অনুযায়ী, মহাসপ্তমীতে ষোড়শ উপাচারে দেবী দুর্গাকে পূজিত করা হবে। এ ছাড়া চক্ষুদানের পর ভক্তরা আসন, বস্ত্র, নৈবেদ্য, স্নানীয়, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে দেবীকে পূজা করবেন। সকাল ৭টা ৫৩ মিনিট ২৭ সেকেন্ডের মধ্যে দেবীর মহাসপ্তমী পূজা শেষ করা হয়েছে।

আগামীকাল শুক্রবার সকাল ৬টা ৫২ মিনিটের মধ্যে মহাষ্টমী পূজা এবং ৬টা ৫২ মিনিটে আরম্ভ, এর পরই কুমারীপূজা। তবে পঞ্জিকামতে, এবার শনিবার মহানবমী পূজার পরই দশমী বিহিত পূজা অনুষ্ঠিত হবে।

বিজয়া দশমী উদযাপন করা হবে আগামী রবিবার। সেদিন বিকালে বিজয়া শোভাযাত্রা বের হবে। এবার দেবীদুর্গার আগমন হয়েছে দোলায় বা পালকিতে এবং গমন ঘোটক বা ঘোড়ায়।

সারাদেশে ৩১ হাজার ৪৬১ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এর মধ্যে ঢাকায় ২৫২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

বিষয়:মহাসপ্তমী শারদীয় দুর্গাপূজা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…