চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাগুরায় শিশু ধর্ষণের বিচারের দাবিতে আদালত ঘেরাও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪২ অপরাহ্ণ ০৯, মার্চ ২০২৫
- সেমি লিড, জনপদ, মাগুরা
A A
শিশু ধর্ষণের বিচারের দাবিতে মাগুরায় জনতার গণজমায়েত. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরার চাঞ্চল্যকর শিশু ধর্ষণের অভিযুক্ত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৈষম্যবিরোধী ছাত্ররা শহরের বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ শেষে আদালত ঘেরাও করে অবস্থান করছে। সেনাবাহিনী এবং পুলিশ তাদেরকে শান্ত করার চেষ্টা করছে।

রোববার (৯ মার্চ) সকাল ১১টা থেকে শিক্ষার্থীরা আদালত প্রাঙ্গনে অবস্থান করছে। প্রতিবেদনটি লেখার সময় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মতিন, সেনাবাহিনীর প্রতিনিধি, পুলিশ এবং ১০ জন ছাত্র প্রতিনিধিদের সমন্বয়ে মতবিনিময় সভা চলছে।

তবে আদালতের গেটে শত শত শিক্ষার্থী অবস্থান নিয়ে স্লোগানে স্লোগানে ধর্ষকের ফাঁসির দাবি জানাচ্ছেন।

Banglabid

শিশু ধর্ষণের দুই দিন পর মাগুরা সদর থানায় মামলা রুজু হয়েছে গতকাল শনিবার বিকেলে। মামলায় অভিযুক্ত ৪ আসামিকে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। অসুস্থ শিশু বর্তমানে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী জানান, শনিবার দুপুর ৩টার দিকে শিশুর মা আয়েশা আক্তার চারজন আসামির বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় গ্রেফতার কৃতরা হচ্ছে শিশুর বড় বোনের শ্বশুর মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামের হিটু শেখ (৪২), দুলাভাই সজীব শেখ (২২), তার বড় ভাই রাতুল শেখ ও রাতুলের মা জায়েদা খাতুন। আসামিদেরকে গতকাল শনিবার সন্ধ্যায় আদালতে পাঠানো হয়। আদালত তাদেরকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায়।

ধর্ষকদের বিচারের দাবিতে শুক্রবার মাগুরায় সাধারণ ছাত্র জনতা মাগুরা সদর থানা ঘেরাও করে। শনিবার দুপুরে মানববন্ধন করে দুটি নারী সংগঠন। দুপুরে মাগুরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ মহিলা পরিষদ মাগুরা জেলা শাখা এবং সদর হাসপাতালের সামনে মাগুরা জেলা মহিলা দলের কয়েকশ’ নারী সদস্য।

Reneta

উল্লেখ্য, মাগুরা শহরতলির নিজনান্দুয়ালী গ্রামে বোন জামাই সজীব শেখের বাড়িতে বেড়াতে এসে আট বছরের শিশু ধর্ষণের শিকার হয়। সে মাগুরা শ্রীপুর উপজেলার জারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। বৃহস্পতিবার সকালে শিশুটি অচেতন অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তির পর দুপুরে অবস্থার অবনতী হলে শিশুটিকে ফরিদপুর মেডিকেল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এ ঘটনায় শিশুর বোনের শ্বশুর অভিযুক্ত হিটু শেখকে পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত হয়ে তাৎক্ষণিকভাবে আটক করলে এলাকাবাসী শান্ত হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী জানান, মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের তৃতীয় শ্রেণির ওই শিশু কয়েক দিন আগে আপন বোনের বাড়ি সদর উপজেলার নিজনান্দুয়ালি মাঠপাড়া গ্রামে বেড়াতে আসে। আসার পর থেকেই বোনের শ্বশুর লম্পট হিটু শেখের কুনজরে পড়ে। বুধবার রাতে ঘুমিয়ে থাকলে ভোর রাতের কোন একসময় শিশুটির গলা চেপে ধর্ষণ করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্ষণের বিচারের দাবিবিচারের দাবিতে আদালত ঘেরাওমাগুরায় শিশু ধর্ষণশিশু ধর্ষণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

পরবর্তী

গুম করে নির্যাতনের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

পরবর্তী
শেখ হাসিনা আদালতে উপস্থিত, গুম ও নির্যাতনের অভিযোগের শুনানি. Channel i News - চ্যানেল আই নিউজ

গুম করে নির্যাতনের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

মাগুরার সেই শিশুর জন্য বিচার চাইলেন শাকিব

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরও ১৬ লাখ হাম-রুবেলার টিকা দেবে সরকার

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম

আগস্ট ১৮, ২০২৬

সাবেক এমপি ইকবালের চেম্বার দুদকের সিলগালা, শত শত দলিল-চেকবই জব্দ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিলুপ্ত হচ্ছে র‍্যাব, কী আছে সরকারের পরিকল্পনায়

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT