চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডের ‘গোলখরা’ নিয়ে চিন্তিত নন ম্যাগুয়ের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪০ অপরাহ্ণ ১২, জুন ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

তিন ম্যাচে দুই ড্র, অন্যটিতে হার দেখেছে ইংল্যান্ড, নেমেছে টেবিলের তলানিতে। সব ছাপিয়ে কোচ গ্যারেথ সাউথগেটের মাথাব্যথার কারণ দলের ‘গোলখরা’। বিষয়টি অবশ্য স্বাভাবিক মানছেন হ্যারি ম্যাগুয়ের। ইংলিশদের রক্ষণ তারকার বিশ্বাস, এমন খেলে ২০১৮ বিশ্বকাপের মতো এবারও সফল হবে থ্রি লায়ন্স দল।

নেশনস লিগে হাঙ্গেরির কাছে হারার পর জার্মানির সঙ্গে পেনাল্টিতে মান বাঁচে ইংলিশদের। ইতালির বিপক্ষে কাঙ্ক্ষিত জয় পাওয়ার ম্যাচে আরও নাজুক থাকে তারা। নিজেদের ভুল আর আজ্জুরিদের টানা আক্রমণ ঠেকিয়ে ফেরায় স্বস্তি। এবার স্কোরলাইন থাকে গোলশূন্য।

দুই স্ট্রাইকার রাহিম স্টার্লিং ও হ্যারি কেনের উপর নির্ভরশীলতা কমিয়ে গোলখরা কাটানোয় জোর দিয়েছেন ইংলিশ কোচ। যদিও এমন খেলাকে স্বাভাবিক মনে করছেন ম্যাগুয়ের।

Banglabid

‘গত কয়েকটি ম্যাচে পর্যাপ্ত গোল করতে পারিনি। কিন্তু এভাবে খেলেই বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিলাম এবং নিজ দেশে ইউরো জেতা থেকে পেনাল্টি শ্যুট-আউট দূরে ছিলাম। যা দেশের সবচেয়ে বড় মুহূর্তগুলোর মধ্যে একটি।’

ম্যাগুয়ের বলেছেন, বৈশ্বিক আসরটির আগে সমালোচনা করে ইংলিশদের দাবিয়ে রাখা হয়। কিন্তু তারা নিজেদের সেরাটা বের করে আনার চেষ্টা করছেন এবং আসছে বিশ্বকাপের শিরোপা ঘরে তুলতে চাইছেন।

‘নিজেদের উন্নতি করার এখনও অনেক জায়গা দেখেছি। আমরা যদি বিশ্বকাপ উঁচিয়ে ধরতে চাই, তাহলে উন্নতির চেষ্টা করতে হবে। প্রত্যহ একসাথে আমাদের লক্ষ্য অটুট রাখতে হবে। আমরা নিজেদের মান উঁচুতে বসাতে চাই এবং শিরোপা উঁচিয়ে ধরতে চাই।’

Reneta

বিশ্বকাপের আগে দলের এমন বাজে ফর্মের কারণে সমালোচনার মুখে পড়েছেন কোচ সাউথগেট। গোল না পাওয়ায় সমর্থকরা তার ফর্মেশন ও খেলোয়াড় নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছে। এসব আলোচনা-সমালোচনাকে স্বাভাবিকভাবে দেখছেন ম্যাগুয়ের।

ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক বলেছেন, ‘গত চার বছরে তার রেকর্ডই তার পক্ষে বলে। আপনি যখন সর্বোচ্চ স্তরে খেলেন তখন চাপ, যাচাই-বাছাই এবং সমালোচনা থাকবে। আপনি যেসব খেলায় জিততে পারবেন না সেখানে সমালোচনা থাকবেই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনাইটেডইতালিইংল্যান্ড দলকেননেশন্স লিগলিড স্পোর্টসসাউথগেট
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT