চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ ওভারে মাদুশঙ্কার হ্যাটট্রিক, লঙ্কানদের নাটকীয় জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৪ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
শেষ ওভারে হ্যাটট্রিক করেছেন দিলশান মাদুশঙ্কা

শেষ ওভারে হ্যাটট্রিক করেছেন দিলশান মাদুশঙ্কা

জিততে শেষ ওভারে ১০ রান লাগতো জিম্বাবুয়ের। ক্রিজে সেঞ্চুরি থেকে খানিকটা দূরে থাকা সিকান্দার রাজা ও ফিফটি কাছাকাছি থাকা টনি মুনিয়োঙ্গা। তবে বল হাতে ম্যাচের ভাগ্য গড়ে দিলেন দিলশান মাদুশঙ্কা। প্রথম বলে রাজাকে বোল্ড করার পরের দুই বলেই দুই উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন লঙ্কান পেসার। তাতে ঘুরে দাঁড়িয়ে নাটকীয়ভাবে রোডেশিয়ানদের ৭ রানে হারায় শ্রীলঙ্কা।

হারেরেতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টসে হেরে আগে ব্যাটে নামে শ্রীলঙ্কা। নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেটে ২৯৮ রান তোলে তারা। জবাবে নেমে ৮ উইকেটে ২৯১ রানে থামে স্বাগতিক দল।

লঙ্কানদের দেয়া ২৯৮ রান তাড়ায় নেমে রানের খাতা খোলার আগেই দুই উইকেট হারায় জিম্বাবুয়ে। তৃতীয় উইকেটে বেন কারেন ও শন উইলিয়ামস মিলে এনে দেন ১১৮ রান। উইলিয়ামস ৫৪ বলে ৫৭ রানে ফিরে গেলে জুটি ভাঙে। এরপর ১৪০ রানে বেন কারেন ফিরে যান ৯০ বলে ৭০ রান করে।

১৬১ রানে পঞ্চম উইকেট হারায় রোডেশিয়ানরা। ওয়েসলি মাধেভেরে ১০ বলে ৮ রান করে আউট হন। সেখান থেকে জিম্বাবুয়েকে জয়ের কাছাকাছি নিয়ে যান সিকান্দার রাজা ও টনি মুনিয়োঙ্গা। দুজনে মিলে যোগ করেন ১২৮ রান।

শেষ ওভারের প্রথম বলে ২৮৯ রানে জুটি ভাঙে। রাজা ৮৭ বলে ৯২ রান করেন। টনি অপরাজিত থাকেন ৫২ বলে ৪৩ রানে।

মাদুশঙ্কা ৪ উইকেট নেন। আসিথা ফের্নান্দো নেন ৩ উইকেট।

Reneta

এর আগে ব্যাটে নেমে ফিফটি করেন তিন লঙ্কান। পাথুম নিশাঙ্কা ৯২ বলে ৭৬ রান করেন। ৩৬ বলে ৫৭ রান করেন কামিন্দু মেন্ডিস। ৪৭ বলে ৭০ রানের অপরাজিত ইনিংস খেলেন জানিথ লিয়ানেগে। এছাড়া কুশল মেন্ডিস ৩৮ এবং সাদিরা সামারাবিক্রমা ৩৫ রান করেন।

রোডেশিয়ানদের হয়ে রিচার্ড এনগারাভা দুই উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জিম্বাবুয়েমাদুশঙ্কারাজালিড স্পোর্টসহ্যাটট্রিক
শেয়ারTweetPin

সর্বশেষ

তামাকপণ্যের কার্যকর মূল্যবৃদ্ধির দাবি তরুণ চিকিৎসকদের

মে ৯, ২০২৬

একই পরিবারের ৫ জন হত্যার ঘটনায় এলাকায় শোক

মে ৯, ২০২৬

তিন দেশ ‘শর্ত’ মানলে বিশ্বকাপে খেলবে ইরান

মে ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সারাবিশ্বে ‘একইদিনে ঈদ’ বিষয়ে যা বললেন বায়তুল মোকাররমের খতিব

মে ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সরাসরি যুদ্ধে না জড়িয়ে যেভাবে ইরানকে সাহায্য করছে চীন

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT