চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উখিয়ায় মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৪:০৩ অপরাহ্ণ ১৪, মে ২০২৬
কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজারে বাস-মোটরসাইকেল সংঘর্ষের ছবি, নিহত ১. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: চ্যানেল আই

কক্সবাজারের উখিয়ায় গোলাপশা আক্তার (১৭) নামের এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে পরিবারের সদস্যরা তাকে মাদ্রাসায় যাওয়ার জন্য ডাকতে গেলে ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে গোলাপশাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা।

নিহত গোলাপশা উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চরপাড়া এলাকার ছৈয়দ মিস্ত্রীর মেয়ে। তিনি রুমখাঁ পালং ইসলামীয়া আলিম মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমঘটিত একটি বিষয় নিয়ে গোলাপশা মানসিক চাপে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এলাকাবাসীর দাবি, কিছুদিন আগে মনির মার্কেট এলাকার মামুনের ছেলের সঙ্গে বাড়ি থেকে চলে গিয়েছিলেন গোলাপশা। পরে পরিবারের সদস্যরা তাকে ফিরিয়ে আনেন। এরপর থেকেই পরিবারে অস্থিরতা চলছিল বলে জানান স্থানীয়রা।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ হোসাইন সিকদার বলেন, গোলাপশা তার বাবার দ্বিতীয় স্ত্রীর মেয়ে। পরিবারের দাবি এটি আত্মহত্যা। তবে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা তদন্তের আগে নিশ্চিত করে বলা সম্ভব নয়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ট্যাগ: উখিয়াঝুলন্ত মরদেহ উদ্ধারমাদ্রাসাছাত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সৌন্দর্যের লীলাভূমি দুর্গাপুর-কলমাকান্দা

পরবর্তী

ওমানে গাড়ির ভেতর থেকে প্রবাসী বাংলাদেশী ৪ ভাইয়ের ম/র/দে/হ উ/দ্ধা/র

পরবর্তী

ওমানে গাড়ির ভেতর থেকে প্রবাসী বাংলাদেশী ৪ ভাইয়ের ম/র/দে/হ উ/দ্ধা/র

ছবি: সংগৃহীত

ওয়ার্ল্ড আরবান ফোরাম সম্মেলনে যাচ্ছে ওয়ার্ল্ড লিংকআপের প্রতিনিধিদল

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT