জনপদ

লক্ষ্মীপুরে মাদরাসা শিক্ষার্থীর আত্মহত্যা

একজন নারীর silhouette ও ফাঁসের ছবি, বিষাদময় পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবিতে একজন নারীর silhouette দেখা যাচ্ছে, তার মাথা নিচু, পেছনে ফাঁস ঝুলছে, যা আত্মহত্যার ভাবনা প্রকাশ করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

লক্ষ্মীপুর সদর উপজেলার চাঁদখালী গ্রামে রাত্রি আক্তার মুন্নি(১৭) নামে এক মাদরাসা শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মুন্নি একই গ্রামে অবস্থিত চাঁদখালী ইসলামিয়া মাদরাসার নবম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ ঘটনাস্থল থেকে শনিবার (১৫ সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করে বলেছেন, গত ২-৩ দিন থেকে মুন্নি মাদরাসা যাচ্ছেনা। এ নিয়ে তার বাবা-মা তাকে বকাঝকা করেছে। পরে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে।

তবে কেনো মুন্নি মাদরাসা যাওয়ার ব্যাপারে অনীহা দেখিয়েছিল পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

বিষয়:আত্মহত্যা মাদরাসা শিক্ষার্থী লক্ষ্মীপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…