বিশ্বব্যপী ‘আরআরআর’র সাফল্যের পর এবার আসছে এসএস রাজামৌলির নতুন প্রোজেক্ট। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) গণেশ চতুর্থীর শুভ দিনে এই বিশেষ খবর শেয়ার করলেন তিনি।
জানা গেছে, ভারতীয় সিনেমার জনক দাদাসাহেব ফালকের জীবনী নিয়ে সিনেমা নিয়ে আসছেন রাজামৌলি। আসন্ন যেই ছবির নাম হতে যাচ্ছে ‘মেড ইন ইন্ডিয়া’।
ছবিটি রাজামৌলির হাত ধরে আসলেও এর পরিচালনা করবেন জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক নীতিন কক্কর।
টুইটারে সিনেমার টিজার শেয়ার করে রাজামৌলি লিখেছেন, ‘যখন আমি প্রথমবার সিনেমাটির বর্ণনাটি শুনেছিলাম, তখনই তা আমাকে আবেগপ্রবণ করে তুলেছিল। এমনিতেই বায়োপিক বানানো কঠিন, আর তা যদি হয় ভারতীয় সিনেমার জনককে নিয়ে তাহলে তা আরও বেশি চ্যালেঞ্জিং। আমাদের ছেলেরা এর জন্য প্রস্তুত। অত্যন্ত গর্বের সাথে, ‘মেড ইন ইন্ডিয়া’ উপস্থাপন করছি…’।
‘মেড ইন ইন্ডিয়া’ মারাঠি, তেলেগু, হিন্দি, তামিল, মালায়লাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে। যদিও আসন্ন ছবিটিতে কোন কোন তারকারা অভিনয় করবেন সে বিষয়ে কোন ঘোষণা আসেনি।
সূত্র: হিন্দুস্থান টাইমস







