আন্তর্জাতিক

মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত দায়িত্ব পালনের ঘোষণা ম্যাক্রোঁর

ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ দায়িত্বের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন ঘোষণা করেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ দায়িত্বের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন ঘোষণা করেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ পদত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করে, নিজের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত দায়িত্ব পালনের ঘোষণা দিয়েছেন।

রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় ৫ ডিসেম্বর বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া একটি ভাষণে এই ঘোষণায় তিনি জানান, জনগণ তাকে যে দায়িত্ব দিয়েছে, তা শেষ না হওয়া পর্যন্ত তিনি তা পালন করবেন।

এর পাশাপাশি, শিগগিরই নতুন প্রধানমন্ত্রী নিয়োগের পরিকল্পনার কথাও বলেন ম্যাক্রোঁ। এসময় তিনি ফ্রান্সের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির জন্য বিরোধীদের দায়িত্বজ্ঞানহীন আচরণকে দায়ী করেন।

ম্যাক্রোঁ আরও জানান, ২০২৪ সালের বাজেট কার্যকর রাখার জন্য বিশেষ আইন পাস করা হবে, যাতে আগামী বছর থেকে বাজেটের ঘাটতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়।

উল্লেখ্য, ফ্রান্সে কিছুদিন ধরে রাজনৈতিক অস্থিরতা চলছে। সাবেক প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের বাজেট পাসের জন্য বিশেষ ক্ষমতা গ্রহণ করার পর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে।

বিরোধীদলগুলো সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করলে, প্রধানমন্ত্রী পদত্যাগে বাধ্য হন। এর ফলে দেশটির পার্লামেন্ট ভেঙে পড়ে এবং রাজনৈতিক অস্থিরতা আরও বৃদ্ধি পায়।

বিষয়:এমানুয়েল ম্যাক্রোঁ ফ্রান্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…