চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিরতিহীন সেঞ্চুরির দ্বারপ্রান্তে লায়ন, আর ৫ হলেই ‘৫০০’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২২ অপরাহ্ণ ২৬, জুন ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

অসাধারণ একটি রেকর্ডের দ্বারপ্রান্তে রয়েছেন অস্ট্রেলিয়ার অফস্পিনার নাথান লায়ন। লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে নামলে টানা ১০০ টেস্ট খেলার এলিট ক্লাবে যোগ দেবেন নিউ সাউথ ওয়েলসে জন্ম নেয়া ৩৫ বর্ষী তারকা।

বিশেষজ্ঞ স্পিনার হিসেবে লায়ন প্রথম বোলার হলেও বিরতি ছাড়া ১০০ টেস্ট খেলা অস্ট্রেলিয়ার তৃতীয় খেলোয়াড় হবেন। আরও একটি কৃতিত্বের সামনে দাঁড়িয়ে তিনি। সবমিলিয়ে ১২১ টেস্ট খেলে ফেলা স্পিনার ৫০০ উইকেটের এলিট ক্লাব থেকে মাত্র ৫ উইকেট দূরে।

উচ্ছ্বসিত লায়নের কথা, ‘এটা হবে বিশেষ কিছু। টানা ১০০ ম্যাচ খেলার বিষয়টি যেকারও জন্য দারুণ কিছু। নিজের সম্পর্কে বলতে আমি তেমন পছন্দ করি না, কিন্তু ওই একটা রেকর্ড গর্বের।’

‘বিশেষত একজন বোলার এবং ১১ নম্বর ব্যাটার হিসেবে যখন এ কৃতিত্ব অর্জন করতে পারব এবং টানা ১০০ ম্যাচ খেলব, সেটা আরও কৃতিত্বের হবে। বিশেষ করে যখন আমার ক্যারিয়ার শেষ হবে।’

লায়নের আগে অজিদের মধ্যে টানা ১০০ ম্যাচের বেশি খেলেছিলেন ৬৭ বর্ষী বাঁহাতি অ্যালান বোর্ডার, ১৫৩টি টেস্ট খেলেছিলেন। ওই তালিকায় আরও আছেন ৫৮ বর্ষী ডানহাতি অলরাউন্ডার মার্ক ওয়াহ। মিডল অর্ডার এ ব্যাটারের নামে পাশে যুক্ত আছে টানা ১০৭ ম্যাচ খেলার অভিজ্ঞতা।

টানা ম্যাচ খেলার তালিকায় আরও নাম আছে ইংল্যান্ডের সাবেক বাঁহাতি ওপেনার অ্যালিস্টার কুকের, ভারতের সুনীল গাভাস্কার, এবং ইংল্যান্ডের বর্তমান কোচ নিউজিল্যান্ডের সাবেক ডানহাতি ওপেনার ব্রেন্ডন ম্যাককালামের।

Reneta

২০১১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গলে অভিষেক হয় নাথান লায়নের। অভিষেকের প্রথম বলেই উইকেট শিকার করেছিলেন শেন ওয়ার্নের উত্তরসূরি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যাশেজইংল্যান্ডওয়ার্নলায়নলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

গণসংগীত শিল্পী কামরুদ্দিন আবসার আর নেই

মে ৩১, ২০২৬

অপেক্ষা বাড়ল আর্সেনালের, টানা দ্বিতীয়বার ইউরোপসেরা পিএসজি

মে ৩১, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল: ডেম্বেলের গোলে শিরোপার সমাধান গড়াল অতিরিক্ত সময়ে

মে ৩১, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল: হাভার্টজের গোলে প্রথমার্ধে এগিয়ে আর্সেনাল

মে ৩০, ২০২৬

স্কটল্যান্ড মেয়েদের বিপক্ষে হেরে গেল বাংলাদেশ

মে ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT