চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বল্পমূল্যে আইফোন-ল্যাপটপের প্রলোভন, ৩১ লাখ টাকা আত্মসাৎ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৪ অপরাহ্ণ ০৭, জুলাই ২০২৬
অপরাধ
A A

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অকশন বিভাগের ম্যানেজার পরিচয় দিয়ে স্বল্পমূল্যে আইফোন, ল্যাপটপসহ দামি ইলেকট্রনিক্স পণ্য দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ৩০ লাখ ৮৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে এক প্রতারক চক্রের মূলহোতা মো. ইব্রাহিম হোসেন ওরফে রবিন শিকদার (২৮)-কে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার দিবাগত রাতে রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতারণায় ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন (একটি আইফোনসহ) ও সাতটি সিম জব্দ করা হয়।

সিআইডি জানায়, চক্রটি বিমানবন্দরের অকশন বিভাগের কর্মকর্তা পরিচয়ে ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ করে এবং জাল সরকারি নথি ও অনুমোদনপত্র দেখিয়ে কম দামে ইলেকট্রনিক্স পণ্য দেওয়ার আশ্বাস দিত। সেই প্রলোভনে পড়ে এক ভুক্তভোগী বিভিন্ন ব্যাংক ও এমএফএস অ্যাকাউন্টে প্রায় ৩১ লাখ টাকা পাঠান। টাকা নেওয়ার পর কোনো পণ্য সরবরাহ না করে যোগাযোগ বন্ধ করে দেয় প্রতারকরা।

ঘটনায় পল্টন থানায় মামলা হওয়ার পর তদন্তে নেমে সিআইডি মূলহোতাকে গ্রেপ্তার করে। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। একই সঙ্গে সরকারি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে অস্বাভাবিক কম দামে পণ্য বিক্রির প্রলোভনে আর্থিক লেনদেন না করার আহ্বান জানিয়েছে সিআইডি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রেপ্তারপ্রতারকসিআইডিস্বল্পমূল্যে আইফোন-ল্যাপটপ
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT