ফুটবল

রোনালদোর চাওয়াতেই কোচ হলেন ক্যাস্ট্রো

ক্রিস্টিয়ানো রোনালদো ও কোচের হাসিমুখের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিস্টিয়ানো রোনালদো ও তার কোচের মধ্যে বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎ, ফুটবল মাঠে হাসিমুখে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পর্তুগালের সাবেক ফুটবলার লুইস ক্যাস্ট্রো সৌদি প্রো লিগের দল আল নাসেরের দায়িত্ব নিতে রাজি হয়েছেন। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ক্রিস্টিয়ানো রোনালদো ক্লাবটিতে খেলছেন এক মৌসুম ধরে। তিনি নতুন কোচ নিয়োগে বড় প্রভাবক হিসেবে কাজ করেছেন বলে খরব।

প্রস্তাবের সবকিছু গ্রহণ করার পর আল-নাসের ক্যাস্ট্রোকে নতুন ম্যানেজার হিসেবে নিয়োগ করতে প্রস্তুত। যার অর্থ তিনি ব্রাজিলের ক্লাব বোটাফোগো ছেড়ে চলে যাবেন।

গোল ডটকম নিশ্চিত করেছে, শাখতার দোনেৎস্কের সাবেক বস সৌদি আরবের গৃহীত প্রকল্প দ্বারা আকৃষ্ট হয়েছেন। কারণ তিনি সামগ্রিকভাবে ক্লাব এবং লিগ উভয়ের উন্নতি চান।

গত মৌসুমে আল নাসের সৌদি প্রো লিগের শিরোপা জিততে পারেনি। লিগের দ্বিতীয় দল হওয়ার পর কোচ রুডি গার্সিয়াকে বরখাস্ত করে ক্লাবটি।

কোপা সৌদামেরিকানায় শুক্রবারের ম্যাচে বোটাফোগো লড়বে ম্যাগাল্লেনাসের বিপক্ষে। এরপর আল নাসেরে যোগ দেবেন ৬১ বর্ষী ক্যাস্ট্রো।

বিষয়:আল-নাসের পর্তুগাল সৌদি আরব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…