চোটের কারণে টি-টুয়েন্টি বিশ্বকাপে কোনো ম্যাচ খেলতে পারেননি শরিফুল ইসলাম। দীর্ঘসময় অপেক্ষার পর মাঠে নামছেন টাইগার তারকা। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) বাঁহাতি পেসার খেলবেন ক্যান্ডি ফ্যালকনসের হয়ে।
টুর্নামেন্ট শুরু হয়ে গেছে। হুট করেই এলপিএলে সরাসরি চুক্তিতে বাংলাদেশি পেসারকে নেয় ক্যান্ডির ফ্র্যাঞ্চাইজি। বুধবার দুপুরে শ্রীলঙ্কাগামী উড়োজাহাজে উঠে ফেসবুক পেজে ছবি পোস্ট করেছেন শরিফুল।
মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং তাওহীদ হৃদয় আগেই যোগ দিয়েছিলেন লঙ্কা প্রিমিয়ার লিগে।
ক্যান্ডি ফ্যালকনসে ভানিডু হাসারাঙ্গার অধিনায়কত্বে খেলবেন শরিফুল। দলে আছেন আন্দ্রে ফ্লেচার, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দুশমন্থ চামিরা, দাসুন শানাকার মতো ক্রিকেটার।








