অর্থনীতি

ভ্যাটসহ এলপিজি সিলিন্ডার এখন ১,৪৫৯ টাকা

বাজারে এলপিজি সিলিন্ডার স্টক দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজারে বিভিন্ন রঙের এলপিজি সিলিন্ডার স্টক রাখা হয়েছে, যা বিক্রির জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভ্যাটের কারণে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ভোক্তাপর্যায়ে ১২ কেজিতে ৪ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

মঙ্গলবার ১৪ জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্যের ঘোষণা দেয় সংস্থাটি। নতুন মূল্য মঙ্গলবার সন্ধ্যা থেকে কার্যকর হয়েছে।

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং সংশ্লিষ্ট প্রজ্ঞাপন ও আদেশ অনুযায়ী এলপিজির ওপর আরোপিত মূল্য সংযোজন করের (মুসক) হার পরিবর্তনের ফলে জানুয়ারি মাসের জন্য এলপিজির নতুন মূল্য ঘোষণা করেছে বিআইআরসি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রাহক পর্যায়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৪৫৯ টাকা, যা মাসের শুরুতে নির্ধারণ করা হয়েছিল এক হাজার ৪৫৫ টাকায়।

এছাড়া বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ প্রতি কেজি গ্যাসের দাম ১২১.৫৬ টাকা ও রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা গ্যাসের দাম ১১৭.৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়াও গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৬৭.২৭ টাকা, যা আগে ছিল ৬৬.৭৮ টাকা।

উল্লেখ্য, ৯ জানুয়ারি অধ্যাদেশের মাধ্যমে এলপি গ্যাসের উৎপাদন পর্যায়ে ৫% ভ্যাট অব্যাহতি তুলে দিয়ে সাড়ে ৭% নির্ধারণ করা হয়। ৫% ভ্যাট তুলে দেওয়ার ফলে কম হারের ভ্যাটের তফসিল থেকে এলপি গ্যাস খাতটি বের হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে ১৫% ভ্যাট হারের শ্রেণিতে অন্তর্ভুক্ত হয়।

একই অধ্যাদেশে উৎপাদন পর্যায়ে যেহেতু ভ্যাট হার সাড়ে ৭% নির্ধারণ করা হয়, সেহেতু এনবিআরের ভ্যাট বিভাগ আইনি রীতি মানতে সোমবার নতুন আদেশ জারি করে।

বিষয়:এলপিজি এলপিজির দাম বিইআরসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…