বাংলাদেশ

সাগরে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বজ্রসহ বৃষ্টির আভাস

বৃষ্টির সময় রিকশা চালাচ্ছেন একজন ব্যক্তি, বজ্রসহ বৃষ্টিপাতের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টির মধ্যে রিকশা চালাচ্ছেন একজন ব্যক্তি, চারপাশে অন্যান্য রিকশা ও পথচারী দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (০৭ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে গতকাল সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে ৩৮ ডিগ্রি সেলসিয়া। এ সময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে পাবনার ঈশ্বরদীতে ২১ মিলিমিটার।

তবে এসময়ের মধ্যে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিষয়:আবহাওয়া অধিদপ্তর বজ্রসহ বৃষ্টি বৃষ্টির আভাস সাগরে লঘুচাপ সাগরে লঘুচাপ সৃষ্টি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…