চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লস অ্যাঞ্জেলেসে দাবানল: পরিস্থিতি আরও খারাপের শঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৯ পূর্বাহ্ণ ১০, জানুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
লস অ্যাঞ্জেলেসের আকাশে দাবানলের ধোঁয়া ও আগুনের আলো. Channel i News - চ্যানেল আই নিউজ

ভয়াবহ দাবানলে ক্রমশ পুড়ে ছাই হচ্ছে লস অ্যাঞ্জেলেস। দ্রুত ছড়িয়ে পড়া আগুনে এ পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। শঙ্কিত মানুষজন প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন। আবহাওয়াবিদরা সতর্ক করেছেন যে বাতাসের কারণে আগুন আরও তীব্র হতে পারে।

বিবিসি জানিয়েছে, প্যালিসেডসের দাবানল ইতিমধ্যে ৫,৩০০ টিরও বেশি স্থাপনা ধ্বংস করেছে। ইটনতে ৪,০০০ থেকে ৫,০০০ স্থাপনা ধ্বংস হয়েছে বলে অনুমান করা হচ্ছে। এই পরিস্থিতিতে পরিত্যক্ত বাড়ি লুট করার অভিযোগে পুলিশ ২০ জনকে গ্রেপ্তার করার পর কিছু এলাকায় কারফিউ জারির পরিকল্পনা করা হয়েছে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা বলেছেন, অনেক ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানো সম্ভব হচ্ছে না এবং মৃতের সংখ্যা বাড়তে পারে। শেরিফ লুনা আরও জানান, দাবানল নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৫০০ জন শেরিফ ডেপুটি কাজ করছেন। পরিস্থিতি মোকাবিলায় ক্যালিফোর্নিয়া ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

লস অ্যাঞ্জেলেস ফায়ার চিফ ক্রিস্টিন এম. ক্রাউলি জানিয়েছেন, দমকল কর্মীরা ক্লান্ত হলেও তাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। পানির তীব্র সংকটের কারণে দাবানল নেভানোর প্রচেষ্টা অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। ক্রিস্টিন বলেন, আমাদের অগ্নিনির্বাপক কর্মীরা কখনও হাল ছাড়বেন না।

লস অ্যাঞ্জেলেস ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্টের ১,০০০ টিরও বেশি স্কুল শুক্রবার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। সুপারিনটেনডেন্ট আলবার্তো এম. কারভালহো বলেছেন, শিক্ষার্থীদের ডিজিটাল ডিভাইসের মাধ্যমে পড়াশোনা চালিয়ে যেতে হবে। বায়ু মানের অবনতি ও ধোঁয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দাবানলযুক্তরাষ্ট্রলস অ্যাঞ্জেলেস
শেয়ারTweetPin

সর্বশেষ

টিটি ডিসকাউন্টিং ও লিয়েন বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত

আগস্ট ৪, ২০২৬

অবৈধ অভিবাসন ঠেকাতে সীমান্ত নিরাপত্তা জোরদারের আহ্বান ইইউর

আগস্ট ৪, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান ২৯: কেন সশস্ত্র সংগ্রামের কথা বলেছিলেন সমন্বয়করা

আগস্ট ৪, ২০২৬

পানীয় জলের ন্যানোপ্লাস্টিক তৈরি করছে ‘সুপার’ ব্যাকটেরিয়া?

আগস্ট ৪, ২০২৬

১৫ বছরের কিশোরীকে ধর্ষণের পরে হত্যা, তিন কিশোর গ্রেপ্তার

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT