এপস্টেইনকাণ্ডে এবার যুক্তরাজ্যে লেবার পার্টির সদস্যপদ ছেড়েছেন লর্ড পিটার বেঞ্জামিন ম্যান্ডেলসন। দেশটির সাবেক এই মন্ত্রী বলেছেন, আলোচিত ও সমালোচিত যৌন নিপীড়ক প্রয়াত জেফরি এপস্টেইনের সঙ্গে তার অতীত সম্পর্ক নিয়ে যাতে আর কোনো বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্যই দল ছাড়ার সিদ্ধান্ত তার।








