বাংলাদেশ

‘লুটকারীরা দেশে ঋণের উন্নয়ন ঘটিয়েছে’

জনপ্রিয় বাংলাদেশি বক্তা জনসম্মুখে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বাংলাদেশি বক্তা জনসম্মুখে বক্তৃতা দিচ্ছেন, পেছনে বাংলা ভাষায় লেখা বোর্ড দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঘুষ-দুর্নীতি-সিন্ডিকেটের প্রভাবে স্বাধীনতার ৫৩ বছরে দেশে ঋণের উন্নয়ন ঘটেছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিল সভাপতি শহিদুল ইসলাম কবির।

তিনি বলেছেন, স্বাধীনতার ৫৩ বছরে দেশের অর্থনৈতিক উন্নয়নের পরিবর্তে ঋণের উন্নয়ন হয়েছে। বঙ্গবন্ধুর ভাষায় ‘চাটার দলের’ লোকেরা নিজেদের আখের গোছাতে স্বাধীনতার দোহাই দিয়ে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে বাস্তবিক অর্থে দেশকে টেনে পেছনে নিয়ে গেছে।

বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিল সভাপতি শহিদুল ইসলাম কবির উপরোক্ত কথা বলেন।

শহিদুল ইসলাম বলেন, দেশে পরিবারপ্রতি এবং মাথাপিছু ঋণ প্রায় দ্বিগুণ হওয়ার তথ্য ৫৩ বছরে রাষ্ট্র পরিচালনায় থাকা দলগুলোর চরম ব্যর্থতার দলিল ছাড়া আর কিছুই নয়। স্বাধীনতা পরবর্তীতে যারাই রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত থেকেছে, তারা জনগনকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে উন্নয়নের কথা বলে ঘুষ, দুর্নীতি, টেন্ডারবাজি ও সিন্ডিকেটের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট এবং বিদেশে অর্থ পাচার করে বিত্ত বৈভবের মালিক হয়েছে।

তিনি বলেন, অতীত ও বর্তমানের ক্ষমতাসীনরা মানুষকে ঋণমুক্ত করতে কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি। বরং লুটপাট করে নিজেরা সম্পদের পাহাড় গড়তে এক টাকার প্রজেক্ট ৩/৪ টাকা দেখিয়ে ঋণ বৃদ্ধি করেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খানা আয়-ব্যয় জরিপে স্বাধীনতার ৫৩ বছরের সরকারগুলোর ব্যার্থতা ফুটে উঠেছে। এর থেকে উত্তরণে ক্ষমতাসীন সরকার ও জনগণ সোচ্চার না হলে বাংলাদেশ অদূরভবিষ্যতে তলাবিহীন ঝুড়িতে পরিণত হতে পারে।

বিষয়:মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিল
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…