চট্টগ্রাম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৪ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের দৃশ্য, দীর্ঘ যানবাহন ও গাড়ির সারি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৪ কিলোমিটার যানজটের ছবি, যানবাহনের দীর্ঘ সারি ও যানজটের পরিস্থিতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে লাঙ্গলবন্দের চট্টগ্রামমুখী লেনে ১৪ কিলোমিটার দীর্ঘ যানজট দেখা গিয়েছে। পথে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

শুক্রবার ৩০ আগস্ট ভোর থেকে শুরু হয়ে এখন পর্যন্ত যানজট অব্যাহত আছে।

শুক্রবার ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই তীব্র যানজটের জন্য বর্তমানে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ছুটির দিনে দূরপাল্লার শত শত যাত্রীবাহী বাসসহ বিভিন্ন ধরনের যান মহাসড়কে আটকে পড়ে আছে। এ কারণে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

চিটাগাংরোডের বাস কাউন্টারের ম্যানেজার বলেন, মহাসড়কে যানজট নিরসনে হাইওয়ে পুলিশ এখনও পুরোপুরি দায়িত্ব পালন করছেন না। এ কারণে যানজট সৃষ্টি হচ্ছে। শিমরাইল এলাকায় হাইওয়ে পুলিশের কোনো সদস্যকে যানজট নিরসনে দায়িত্ব পালন করতে দেখা যায়নি।

বিষয়:দীর্ঘ যানজট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…