চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রায় ২৪ ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৬ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সেতুর সংস্কারকাজের কারণে সৃষ্ট দীর্ঘ যানজট প্রায় ২৪ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে সংস্কার করা লেনটি খুলে দেওয়ার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম জানান, শুক্রবার ভোরে সোনারগাঁয়ের আষাঢ়িয়ার চর এলাকায় ঢাকামুখী লেনের একটি সেতুর গর্ত জরুরি ভিত্তিতে সংস্কার করা হয়। এ কারণে একটি লেন বন্ধ থাকায় মহাসড়কের ওই অংশ থেকে কুমিল্লা পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়।

তিনি বলেন, শনিবার সকাল ৯টার দিকে সংস্কার করা লেনটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এরপর হাইওয়ে পুলিশের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। মূলত ঢাকামুখী লেন বন্ধ থাকার কারণেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল।

যান চলাচল স্বাভাবিক রাখতে কাঁচপুর হাইওয়ে থানার অতিরিক্ত পুলিশ সদস্যরা মহাসড়কের ওই অংশে দায়িত্ব পালন করেছেন বলেও জানান ওসি।

সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী আলরাজী রিয়ন জানান, কয়েক দিনের টানা বৃষ্টিতে ঢাকামুখী লেনের আষাঢ়িয়ার চর সেতুতে বড় একটি গর্তের সৃষ্টি হয়। এতে যান চলাচলে ঝুঁকি তৈরি হওয়ায় শুক্রবার ভোর থেকে জরুরি ভিত্তিতে সংস্কারকাজ শুরু করা হয়।

তিনি বলেন, প্রায় পাঁচ মিটার গর্তটি মাইক্রো কংক্রিট দিয়ে ঢালাই করা হয়েছে। ঢালাই শক্ত হয়ে যান চলাচলের উপযোগী হতে অন্তত ২৪ ঘণ্টা সময় প্রয়োজন ছিল। এ কারণে শুক্রবার ভোর থেকে শনিবার সকাল পর্যন্ত একটি লেন বন্ধ রেখে অপর লেন দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়।

সংস্কারকাজ শেষ হওয়ার পর শনিবার সকালে বন্ধ থাকা লেনটি খুলে দেওয়া হলে মহাসড়কে যানবাহনের চাপ কমতে শুরু করে। পরে পুলিশের তৎপরতায় পুরো এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

ট্যাগ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কদীর্ঘ যানজটযান চলাচলসেতুর সংস্কার কাজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গ্রামে আধুনিক শিক্ষার স্বপ্নে কটিয়াদিতে যাত্রা শুরু গ্রিনফিল্ড একাডেমির

পরবর্তী

শুধু আয় নয়, সঞ্চয়ও কেন জরুরি?

পরবর্তী
ছবি: সংগৃহীত

শুধু আয় নয়, সঞ্চয়ও কেন জরুরি?

নেপাল-তিব্বত সীমান্তের দুর্যোগে কোন দেশের কত নাগরিক নিখোঁজ?

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT