রাজনীতি

দীর্ঘদিন গণতন্ত্র না থাকায় অনেকের মধ্যে জন্মেছে অসহিষ্ণুতা: তারেক রহমান

তারেক রহমানের সাক্ষাৎকারের ছবি, বাংলার রাজনীতি বিশ্লেষণ. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন পুরুষ ব্যক্তির ছবি, তিনি বাংলার রাজনীতি ও গণতন্ত্রের বিষয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে দীর্ঘদিন গণতন্ত্র না থাকায় অনেকের মধ্যে অসহিষ্ণুতা জন্ম নিয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ এ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ আয়োজিত দিনব্যাপী ‘প্রাণী ও প্রাণের মিলন মেলা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে পশু-পাখি সুরক্ষায় আইনের সংশোধন আনা হবে। জীব-বৈচিত্র রক্ষায় আইনের চাইতেও সব নাগরিকের সচেতনতা জরুরি।

তিনি আরও বলেন, মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার। মানুষের অধিকার রক্ষা করতে পারলে পশু-পাখির অধিকারও রক্ষা করা সম্ভব।

মানবজাতির স্বার্থে সব প্রাণীর নিরাপদ আবাসস্থল নিশ্চিতের তাগিদ দিয়েছেন তারেক রহমান।

বিষয়:তারেক রহমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…