আন্তর্জাতিক

সুপার শপে চুরি ঠেকাতে মাংসের প্যাকেটে তালা

মাংসের প্যাকেটে তালা লাগানো, সুপার শপে নিরাপত্তা ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপার শপে মাংসের প্যাকেটে তালা লাগানো, চুরি রোধের জন্য নিরাপত্তা ব্যবস্থা দেখানো হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যে সুপার শপগুলোতে চুরি ঠেকাতে মাংসের প্যাকেট এবং পানির বোতলগুলোতে এক ধরনের নিরাপত্তা ট্যাগ বা তালা ব্যবহার করছেন কর্তৃপক্ষ। এছাড়াও কফি রাখা হচ্ছে এক বিশেষ প্রক্রিয়ায়।

বৃহস্পতিবার বিবিসি জানায়, সুপার শপগুলোতে পণ্য রাখার তাক থেকে পণ্য কমিয়ে নিচ্ছেন মালিকরা। চুরি কমাতে তারা বাধ্য হচ্ছেন এমনটা করতে।

বিবিসির প্রকাশিত এক বিশ্লেষণের তথ্যানুযায়ী, নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় এমন অপরাধ বাড়ছে। তারা বলছে, ‘জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় দোকানপাট চুরি হওয়ার মত অপরাধগুলো প্রাক-মহামারি পর্যায়ে পৌঁছে গেছে।

খুচরা বিক্রেতারা বলছেন, দোকানের পণ্য চুরি থেকে রক্ষা করতে ব্যয় করতে হচ্ছে প্রচুর টাকা। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছেন মালিকরা।

বিবিসির দেওয়া তথ্য অনুসারে, মার্চ মাসে ইংল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডে প্রায় ৩৩ হাজার দোকান চুরির মামলা রেকর্ড করেছে পুলিশ। গত বছরের মার্চের তুলনায় যা ৩০.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে সুপার শপের ক্রেতারা সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি পোস্ট করে মন্তব্য করেন। যার মধ্যে একজন লিখেন, ‘তারা মাংসের প্যাকেটকে এমনভাবে প্যাকেজিং করেছে, যেন এটি সোনার বার।’

অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, তিনি কফির জার রাখা তাকের সামনে গেলে কাউন্টার থেকে লোক এসে জিজ্ঞাসা করছেন ‘আপনি আসলে জিনিসটি কিনতে চান তো?’ তিনি লিখেছেন, ‘জীবনযাত্রার খরচ নতুন উচ্চতায় পৌঁছেছে।’

বিষয়:যুক্তরাজ্য সুপার শপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…