বিনোদন

লোকার্নো চলচ্চিত্র উৎসবের পর্দা উঠলো

বহিরঙ্গন সিনেমা দেখছেন দর্শকরা লোকার্নো চলচ্চিত্র উৎসবে. Channel i News - চ্যানেল আই নিউজ

বহিরঙ্গন সিনেমা দেখছেন দর্শকরা লোকার্নো চলচ্চিত্র উৎসবে, যেখানে বড় পর্দায় সিনেমা উপভোগ করছে দর্শকরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

দক্ষিণ সুইজারল্যান্ডের পর্যটন শহর লোকার্নো। এই শহর বিশ্বজুড়ে মূলত পরিচিত এখানকার চলচ্চিত্র উৎসবের সুবাদে। আজ ৭ আগস্ট উঠলো লোকার্নো চলচ্চিত্র উৎসবের পর্দা।

এবারের উৎসবে ১০ দিন ব্যাপী দেখানো হবে ২২৫টি ছবি। এর মাঝে ১০৪টি ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে উৎসবে। উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে অংশ নিচ্ছে ১৭টি ছবি।

৭৭ তম লোকার্নো চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মাননা পাচ্ছেন শাহরুখ খান এবং নিউজিল্যান্ডের নির্মাতা জেন ক্যাম্পিয়ন

উৎসবের পর্দা উঠেছে ইতালিয়ান নির্মাতা জানলুকা জডিসের সিনেমা ‘দ্য ফ্লাড’ সিনেমা দিয়ে। ১৭ আগস্ট নামবে লোকার্নো চলচ্চিত্র উৎসবের পর্দা।

সূত্র: সুইস ইনফো

বিষয়:লোকার্নো চলচ্চিত্র উৎসব শাহরুখ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…