বাংলাদেশ

গ্যাসের মারাত্মক স্বল্পচাপ থাকবে

গ্যাসের মারাত্মক স্বল্পচাপ থাকবে

ছবি: সংগৃহীত

রক্ষণাবেক্ষণ জনিত কারণে এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ কমে যাওয়ায় তিতাস অধিভুক্ত এলাকায় গ্যাসের চাপ অত্যন্ত কম থাকবে।

রোববার এক বার্তায় এ তথ্য জানায় তিতাস গ্যাস।

বার্তায় বলা হয়, একটি এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণ জনিত কারণে বন্ধ থাকায় এলএনজি থেকে প্রাপ্ত গ্যাস সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পাওয়ায় আগামীকাল সোমবার রাত ১২টা পর্যন্ত তিতাস গ‍্যাস অধিভুক্ত এলাকার সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করবে।

গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার তিতাস গ্যাস আন্তরিকভাবে দুঃখিত।

বিষয়:এলএনজি সরবরাহ গ্যাসের চাপ তিতাস গ্যাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…