বাংলাদেশ

রাজধানীর যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

রাজধানীর যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

ছবি: সংগৃহীত

রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বৃহস্পতিবার (৮ অক্টোবর) দীর্ঘ সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। জরুরি পাইপলাইন মেরামতের কারণে সকাল থেকে রাত পর্যন্ত গ্যাস না থাকায় ভোগান্তিতে পড়তে পারেন আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি গ্রাহকেরা।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে,পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য নির্ধারিত সময়ে আগারগাঁও, তালতলার (পশ্চিমাংশ), শেওড়াপাড়ার (পশ্চিমাংশ), কাজীপাড়ার (পশ্চিমাংশ) ও মিরপুর-১০-এর পশ্চিমাংশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া মিরপুর-১, পাইকপাড়া, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর ৬০ ফিট ও পীরের বাগ এলাকাও এ তালিকায় রয়েছে।

তিতাস কর্তৃপক্ষ জানায়, কল্যাণপুর থেকে মিরপুর-১ গামী সড়কের ডান পাশের এলাকাগুলোতেও এ সময়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ফলে এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি গ্রাহকদের সাময়িকভাবে গ্যাসের সংকটে পড়তে হতে পারে।

এছাড়া গ্যাস সরবরাহ বন্ধ থাকার পাশাপাশি আশপাশের এলাকাগুলোতে স্বল্পচাপের সমস্যা দেখা দিতে পারে বলেও জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। জরুরি মেরামত কাজের কারণে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

বিষয়:১০ ঘণ্টা গ্যাস থাকবে না গ্যাস তিতাস গ্যাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…