ক্রিকেট

শ্রীশান্থকে ‘ফিক্সার’ গালি দিয়েছেন গম্ভীর

শ্রীশান্থ ও গম্ভীরের ছবি, ক্রিকেটার ও সাংবাদিকের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীশান্থ ও গম্ভীরের ছবি, ক্রিকেটার ও সাংবাদিকের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

লিজেন্ড লিগ ক্রিকেটে বিবাদে জড়িয়েছেন ভারতের সাবেক দুই ক্রিকেটার গৌতম গম্ভীর ও শান্থাকুমারন শ্রীশান্থ। সুরাটের ম্যাচে দুজনের বিবাদ থামাতে শেষপর্যন্ত আম্পায়ারদের হস্তক্ষেপ করতে হয়। সাবেক ডানহাতি পেসারের দাবি, গম্ভীর তাকে ফিক্সার বলে গালি দিয়েছেন।

সুরাটে এলিমিনেটর ম্যাচে গম্ভীরের ইন্ডিয়া ক্যাপিটালস লড়ছিল শ্রীশান্থের গুজরাট জায়ান্টসের বিপক্ষে। পাওয়ার প্লেতে শ্রীশান্থের এক ওভারে একটি ছক্কা ও একটি চার মারার পর বোলিং মার্কে ফিরে যাওয়ার সময় গম্ভীরের দিকে চোখ বড় করে তাকান শ্রীশান্থ। পাওয়ার প্লে শেষে দুজনে বিবাদে জড়িয়ে পড়েন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে শ্রীশান্থ দাবি করেন, গম্ভীর তাকে ফিক্সার বলেছেন। এরপর তার বিরুদ্ধে গালিগালাজের অভিযোগ আনেন। লিখেছেন, ‘আমি তার দিকে কোনো খারাপ শব্দ বা গালিগালাজ করিনি। আমি শুধু বলছিলাম, তুমি কি বলছ? প্রকৃতপক্ষে, আমি তার দিকে হাস্যরসাত্মকভাবে তাকিয়ে ছিলাম। কারণ সে আমাকে বলছিল, ফিক্সার, ফিক্সার, ফা…অফ ফিক্সার। এমন ভাষায়ই সে ব্যবহার করেছে।’

২০১৩ সালে ফিক্সিংয়ে জড়িত থাকার অপরাধে বিসিসিআইয়ের শৃঙ্খলা কমিটি শ্রীশান্থকে ক্রিকেট থেকে আজীবন বহিষ্কার করেছিল। দুই বছর পর ফৌজদারি অভিযোগ থেকে খালাস পান তিনি এবং নিষেধাজ্ঞা কমিয়ে সাত বছর করা হয়।

বিষয়:ইন্ডিয়া ক্যাপিটালস এলএলসি গম্ভীর গুজরাট জায়ান্টস বিসিসিআই শ্রীশান্থ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…