ফুটবল

সেমির আগে লিভারপুলের বড় দুঃসংবাদ

লিভারপুলের ফুটবলার আহত হয়ে মাঠ থেকে বের হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লিভারপুলের ফুটবলার মাঠে আহত হয়ে সহকারী ও চিকিৎসক দ্বারা সহায়তা নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কারাবাও কাপে সেমিফাইনালে দ্বিতীয় লেগে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে বৃহস্পতিবার রাতে নামবে লিভারপুল। তার আগে অলরেডরা বড় দুঃসংবাদ পেয়েছে। চোটে সেমির দ্বিতীয় লেগে নামতে পারবেন না তারকা ডিফেন্ডার ট্রেন্ট-আলেক্সান্ডার আর্নল্ড।

ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে খেলায় ৭০ মিনিটে মাঠ থেকে উঠে যেতে হয় তাকে। পরে জানা যায় ঊরুর চোটে পড়েছেন ২৬ বর্ষী ইংলিশ তারকা। নামা হচ্ছে না তার, জানিয়েছেন লিভারপুল কোচ আর্নে স্লট।

অলরেডদের কোচ জানিয়েছেন, ‘আগামীকালের খেলায় তাকে পাওয়া যাবে না এবং আমাদের দেখতে হবে রোববার তাকে পাওয়া যায় কিনা। তবে এটা নিশ্চিত আগামীকাল পাচ্ছি না।’

‘আমার মনে হয় আপনারা দেখেছেন সে পায়ে ব্যথা নিয়ে মাঠ ছেড়েছিল। এ কারণে আগামীকাল খেলতে পারছে না। রিহ্যাব কোচের সাথে সে ব্যবস্থা গ্রহণ করছে, দেখা যাক কতদিন লাগে।’

কারাবাও কাপের সেমিফাইনালের প্রথম লেগে টটেনহ্যামের মাঠে ১-০গোলে হেরেছিল লিভারপুল। দ্বিতীয় লেগে ঘরের মাঠে ফলাফল পরিবর্তনের লক্ষ্যে মাঠে নামবে লিগের টেবিল টপাররা।

বিষয়:ইপিএল কারাবাও কাপ টটেনহ্যাম বোর্নমাউথ লিভারপুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…