চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হালান্ডের হ্যাটট্রিক, লিভারপুলকে বিধ্বস্ত করে সেমিতে ম্যানসিটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৬ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

ইতিহাদে তাণ্ডব চালিয়েছেন আর্লিং হালান্ড। নরওয়ে তারকার হ্যাটট্রিকে লিভারপুলকে ৪-০ গোলে বিধ্বস্ত করে এফএ কাপের সেমিফাইনালের টিকিট কেটেছে ম্যানচেস্টার সিটি।

ঘরের মাঠে হালান্ডের হ্যাটট্রিকের পাশাপাশি অন্য গোলটি করেন অ্যান্তোনি সিমিওনে।

ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি থেকে সিটিজেনদের লিড এনে দেন হালান্ড। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দ্বিতীয় গোলটি করেন। ২-০তে লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতির পর নেমে ৫০ মিনিটে লিড বাড়ান অ্যান্তোনি। ৫৭ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন হালান্ড। চার গোলে পিছিয়ে পড়েও ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল লিভারপুল। তবে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মোহাম্মেদ সালাহ। তার শটটি চমৎকার দক্ষতায় ঠেকিয়ে দেন সিটির গোলরক্ষক জেমস ট্রাফোর্ড। শেষ অবধি ৪-০ গোলে দারুণ জয় তুলে নেয় সিটিজেনরা।

এই জয়ে টানা অষ্টমবারের মতো এফএ কাপের সেমিফাইনালে নাম লেখাল পেপ গার্দিওলার দল। এছাড়া ঘরের মাঠে এফএ কাপে টানা ১৮ ম্যাচ জয়ের নতুন রেকর্ডও গড়েছে সিটিজেনরা। ১৯৩৭ সালের পর এই প্রথম লিভারপুলের বিপক্ষে টানা তিন ম্যাচে জয়ের স্বাদ পেল তারা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এফএ কাপম্যানসিটিলিড স্পোর্টসলিভারপুলহালান্ডহ্যাটট্রিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন

জুন ৩, ২০২৬

ফাইনালে উঠলেও সাবধানী বাংলাদেশ, বলছেন অধিনায়ক মারিয়া

জুন ৩, ২০২৬

হাম সংক্রমণ: শিশু মৃত্যুর দায় কার

জুন ৩, ২০২৬

সেমিফাইনালের জয় শিউলি আজিমের মাকে উৎসর্গ করলেন বাটলার

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান, নতুন উচ্চতায় বাংলাদেশ

জুন ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT