চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টটেনহ্যামকে উড়িয়ে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৮ পূর্বাহ্ণ ২৮, এপ্রিল ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের ২০তম শিরোপা জিততে লিভারপুলের দরকার ছিল কেবল এক পয়েন্ট। ঘরের মাঠে শিরোপা জয়ের মঞ্চে নেমে টটেনহ্যাম হটস্পারের সঙ্গে শুরুতেই পিছিয়ে পড়ে অলরেডবাহিনী। তবে সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে টটেনহ্যামকে উড়িয়ে দিয়ে শেষপর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আর্নে স্লটের দল। দারুণ জয়ে বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাসে মেতে উঠে অ্যানফিল্ডের গ্যালারিতে থাকা সমর্থকরা।

অ্যানফিল্ডে রোববার টটেনহ্যাম হটস্পারের সঙ্গে ৫-১ ব্যবধানে জিতেছে লিভারপুল। তাতে ১৯৯০ সালের পর এই প্রথম অ্যানফিল্ডে সমর্থকদের সামনে শিরোপা–উৎসবের সুযোগ পেল অলরেড বাহিনী। সর্বশেষ তারা যেবার ইংল্যান্ডের চ্যাম্পিয়ন হয়েছিল, ২০১৯-২০ মৌসুমে ইয়ুর্গেন ক্লপের অধীনে, করোনাভাইরাস মহামারির কারণে সেই সময় খালি গ্যালারিতেই উদ্‌যাপন করতে হয়েছিল তাদের।

তবে ম্যাচের শুরুটা খুব বেশি ভালো হয়নি লিভারপুলের। ১২ মিনিটে কর্নার থেকে আসা বলে খুব সহজেই হেড করে টটেনহ্যামকে এগিয়ে দেন ডমিনিক সোলাঙ্কি। এরপরই আক্রমণের ধার বাড়ায় স্বাগতিক দল। একের পর এক আক্রমণে সফরকারীদের কোনঠাসা করে রাখে তারা। তাতে আসতে থাকে একের পর এক সাফল্য।

সোলাঙ্কির গোলের চার মিনিট পরে মোহাম্মদ সালাহর দারুণ এক থ্রু ধরে দমিনিক সবোসলাই বাড়ালেন লুইস দিয়াজের দিকে। বাঁ প্রান্ত থেকে উঠে আসা কলম্বিয়ান উইঙ্গার ভুল করেননি গোল করতে। সবোসলাই অফসাইড ছিলেন না, ভিএ্আর এটি নিশ্চিত করতেই উৎসবে মাতে অ্যানফিল্ড।

ম্যাচের ২৪ মিনিটে লিড নেয় লিভারপুল। পেনাল্টি বক্সের বাইরে থেকে দারুণ শটে গোল করেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। এর ১০ মিনিট পর টটেনহ্যাম রক্ষণের ভিড়ের মধ্য থেকে গোল আদায় করে নেন গাকপো।

৩-১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা লিভারপুলকে ৬৩ মিনিটে ট্রেডমার্ক শটে চতুর্থ গোলটি এনে দেন সালাহ। এরপর সালাহর সেলফি তোলা শেষ হওয়ার ছয় মিনিট পর ডেসটিনি উদোগি ভুল করে নিজেদের জালে বল পাঠিয়ে দিলে ৫-১ ব্যবধানে শেষ হয় ম্যাচ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগচ্যাম্পিয়নলিড স্পোর্টসলিভারপুলসালাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণে জন্ম নেয়া শিশুর দায়িত্ব জেলা প্রশাসনের: ধর্ষককে দেয়া হয়েছে মৃত্যুদণ্ড

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT