চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্সেনালের পয়েন্ট কেড়ে ম্যানসিটির সুবিধা করল লিভারপুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০০ পূর্বাহ্ণ ১০, এপ্রিল ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
দুই ফুটবল খেলোয়াড়ের মধ্যে হাত মেলানো ও আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রিমিয়ার লিগে শিরোপার দৌড়ে এগিয়ে আছে আর্সেনাল। মিকেল আর্তেতার দলের ঘাড়ে নিঃশ্বাস নিচ্ছে ম্যানসিটি। এনফিল্ডে শেষ মুহুর্তে আর্সেনালের পয়েন্ট কেড়ে নিয়ে লড়াই জমজমাট করলো লিভারপুল।

ম্যাচজুড়ে শুরু থেকে এগিয়ে থাকলেও ৮৭ মিনিটে ফিরমিনোর গোলে ২-২ সমতায় ম্যাচ ড্র করেছে দুই জায়ান্ট দল। আর্সেনালের গোলদুটি করেছেন মার্টিনেল্লি ও জেসুস। অলরেডসদের গোল দুটি করেছেন মোহাম্মেদ সালাহ ও ফিরমিনো।

জয় বঞ্চিত হওয়ার রাতে ৩০ ম্যাচে ৭৩ পয়েনট নিয়ে টেবিলের শীর্ষেই বহাল আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানসিটি। ১৫ মার্চ লেস্টারসিটিকে হারাতে পয়েন্ট ব্যবধান কমবে সিটির। অন্যদিকে ২৯ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে আটে লিভারপুল।

Banglabid

ঘরের মাঠে বল দল দখলে দাপট ছিল লিভারপুলের। তবে শুরুতেই পিছিয়ে পড়তে হয়ে আর্সেনালের একের পর এক আক্রমণে। ৮ মিনিটে মার্টিনেল্লির গোলে এগিয়ে যায় সফরকারী দল। ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জেসুস। ৪২ মিনিটে গোল ব্যবধান কমান সালাহ। ২-১ গোলের ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার সুযোগ হাত ছাড়া করেন সালাহ। ৫৪ মিনিটে পেনাল্টিতে আর্সেনাল গোলরক্ষককে পরাস্ত করতে ব্যর্থ হন মিশরীয় ফরোয়ার্ড। এরপর আক্রমণ-প্রতি আক্রমণে জমে উঠে লড়াই। ৮৭ মিনিটে লিভারপুলকে সমতায় ফেরান ফিরমিনো। শেষের দিকে চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি কোনও দল। ম্যাচ শেষ হয় ২-২ গোল সমতায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্তেতাআর্সেনালজেসুসফিরমিনোলিড স্পোর্টসলিভারপুলসালাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

রাজধানীর শ্যামলীতে কয়েকটি টিনশেড ঘরে আগুন

আগস্ট ১৩, ২০২৬

লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন ৩০ আগস্ট

আগস্ট ১৩, ২০২৬

কৃষকের জন্য বাড়ছে চাষাবাদের চ্যালেঞ্জ

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

মালয়েশিয়া-সৌদি ফেরত প্রবাসীদের অভিজ্ঞতায় উঠে এলো শ্রম অভিবাসনের সংকট

আগস্ট ১৩, ২০২৬

চরম দুশ্চিন্তায় লালমনিরহাটের অঞ্চলের চাষিরা

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT