প্রথমবার বিকাশ অ্যাপে লাইভ কনসার্ট!
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার মঞ্চে গাইবেন অনুপম রায়, তালপাতার সেপাই, অর্ণব, মেঘদল, হাতিরপুল সেশনস

একটি স্মার্টফোনে লাইভ কনসার্টের ছবি, যেখানে বিভিন্ন শিল্পী পারফর্ম করছে, দর্শকরা উপভোগ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
প্রথমবারের মতো বিকাশ অ্যাপেই লাইভ কনসার্ট দেখার সুযোগ পাবেন বিকাশ গ্রাহকরা। কলকাতার অনুপম রায়, তালপাতার সেপাই আর ঢাকার অর্ণব, মেঘদল এবং হাতিরপুল সেশনস এর কনসার্ট “ম্যাজিক্যাল নাইট” লাইভ দেখা যাবে বিকাশ অ্যাপ এ।
মাত্র ১০ টাকা দিয়ে বিকাশ অ্যাপ থেকেই রেজিস্ট্রেশন করে দেশের যে কোন প্রান্তে বসে সুরের তালে মেতে উঠতে পারবেন সংগীতপ্রেমীরা। বৃহস্পতিবার (৬ জুলাই) সন্ধ্যায় “ম্যাজিকাল নাইট” শীর্ষক এই কনসার্টটি অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানিয়েছে, যারা নানা ব্যস্ততায় বা দূরত্বের কারণে কনসার্টের টিকিট সংগ্রহ করতে পারেননি, বা আসন স্বল্পতার কারণে টিকিট সংগ্রহ করতে পারেননি তাদের জন্য লাইভ কনসার্ট দেখার এই সুবর্ণ সুযোগ করে দেয়া হয়েছে।
কনসার্টটি সরাসরি দেখার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানা যাবে বিকাশের ভেরিফায়েড ফেইসবুক পেজ এবং বিকাশ অ্যাপে।






