চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ফেসবুকের জরুরি ‘নতুন উদ্যোগ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৫ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০২৬
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ‘ক্রিয়েটর স্টুডিও’ নামে নতুন একটি আলাদা অ্যাপ চালুর ঘোষণা দিয়েছে ফেসবুক। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত এই অ্যাপ ক্রিয়েটরদের ভিডিও ও পোস্টের দর্শক বাড়ানো, কনটেন্টের পারফরম্যান্স বিশ্লেষণ এবং ভক্তদের সঙ্গে যোগাযোগ সহজ করতে সহায়তা করবে।

বিভিন্ন প্রযুক্তিবিষয়ক সাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কয়েকদিন পরীক্ষামূলকভাবে চালানোর পর অ্যাপটি এখন আইওএস বা অ্যাপল ব্যবহারকারীদের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও কানাডার ক্রিয়েটররা অ্যাপটি ব্যবহার করতে পারছেন।

নতুন অ্যাপটিতে ফেসবুকের নিজস্ব ‘এআই ক্রিয়েটর অ্যাসিস্ট্যান্ট’ যুক্ত করা হয়েছে। এটি একজন ক্রিয়েটরের কাজের ধরন, লক্ষ্য এবং দর্শকদের পছন্দ বিশ্লেষণ করে বিভিন্ন পরামর্শ দেবে।

Banglabid

আগে একটি পেজের পারফরম্যান্স বুঝতে ক্রিয়েটরদের বিভিন্ন ধরনের চার্ট ও পরিসংখ্যান বিশ্লেষণ করতে হতো। নতুন অ্যাপটিতে সেই প্রক্রিয়া সহজ করা হয়েছে। ক্রিয়েটররা সরাসরি এআইকে প্রশ্ন করে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।

যেমন, ‘আমার কখন পোস্ট করা উচিত?’ অথবা ‘মানুষ আমার পোস্টে কী বলছে?’ এমন প্রশ্নের দ্রুত ও সহজ উত্তর দেবে এআই সহকারী।

নিজের ভাষায় কমেন্টের উত্তরও তৈরি করবে এআই

অ্যাপটির অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার হলো এআই কমেন্ট টুল। এটি একটি পেজের গুরুত্বপূর্ণ কমেন্টগুলো শনাক্ত করবে এবং ক্রিয়েটরের নিজস্ব কথা বলার ধরন অনুযায়ী উত্তরের খসড়া তৈরি করে দেবে।

Reneta

ক্রিয়েটর চাইলে সেই খসড়া প্রকাশের আগে নিজের মতো করে পরিবর্তন করতে পারবেন। ফলে দর্শকদের কমেন্টের উত্তর দেওয়ার কাজটি আরও দ্রুত ও সহজ হবে।

প্রতিদিনের কাজের তালিকাও দেবে অ্যাপ

প্রতিদিন অ্যাপটিতে প্রবেশ করলে ক্রিয়েটররা দিনের গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি তালিকা দেখতে পারবেন। সেখানে আগের পোস্টগুলোর পারফরম্যান্স, নির্ধারিত লক্ষ্যের দিকে কতটা এগিয়েছেন এবং কোন কোন কমেন্টের উত্তর দেওয়া প্রয়োজন, সেসব তথ্য সাজানো থাকবে।

ফলে কনটেন্ট পরিকল্পনা থেকে শুরু করে দর্শকদের সঙ্গে যোগাযোগ এবং পেজের পারফরম্যান্স পর্যবেক্ষণ, সবকিছু একটি জায়গা থেকেই পরিচালনা করা সম্ভব হবে।

টিকটক-ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতায় মেটার নতুন কৌশল

নতুন অ্যাপটি চালুর পেছনে মেটার অন্যতম লক্ষ্য হলো টিকটক ও ইউটিউবের মতো প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতায় ক্রিয়েটরদের ফেসবুকে ধরে রাখা।

কনটেন্টের আইডিয়া তৈরি ও পারফরম্যান্স বিশ্লেষণের জন্য ক্রিয়েটররা যেন চ্যাটজিপিটির মতো বাইরের এআই টুলের ওপর অতিরিক্ত নির্ভর না করেন, সেটিও মেটার এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি মেটা শুধু ক্রিয়েটর স্টুডিও নয়, আরও কয়েকটি নতুন অ্যাপ বাজারে এনেছে। এর মধ্যে ফেসবুক গ্রুপের জন্য রেডিটের মতো অ্যাপ ‘ফোরাম’, বন্ধুদের সঙ্গে ছবি শেয়ারের অ্যাপ ‘ইনস্ট্যান্টস’, গেম খেলার অ্যাপ ‘পকেট’ এবং শিশুদের জন্য এআই দিয়ে গল্প তৈরির অ্যাপ ‘স্টোরিকিট’ রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাপএআইকনটেন্ট ক্রিয়েটরকৃত্রিম বুদ্ধিমত্তানতুন উদ্যোগফেসবুক
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

স্বাধীনতা দিবসে ‘বুদ্ধিজীবী নকশাল’ নিয়ে মোদির সতর্কবার্তা

পরবর্তী

পে স্কেল বিষয়ে শঙ্কা প্রকাশ করে নতুন দাবি

পরবর্তী
ছবি: সংগৃহীত

পে স্কেল বিষয়ে শঙ্কা প্রকাশ করে নতুন দাবি

ডক্টর ডুমের আগমন: ফিরে যেতে হবে এন্ডগেমে

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT