চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘লিটনই ভালো ব্যাখ্যা দিতে পারবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫০ অপরাহ্ণ ২৫, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস সিলেটের উইকেটে দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন। অপরদিকে বাংলাদেশি ব্যাটাররা ব্যর্থ হয়েছেন। দ্বিতীয় ইনিংসে পাহাড়সম রান তাড়ায় দল যখন ৩৭ রানে ৪ উইকেটে হারিয়ে বিপদে পড়েছিল তখন ক্রিজেই এসেই লঙ্কানদের উইকেট উপহার দেন লিটন। ক্রিজ ছেড়ে পুল করতে গিয়ে আউট হওয়ার বিষয়টি মানতে পারছেন না কেউই। তার বাজেভাবে উইকেট ছুঁড়ে আসার বিষয়টির ব্যাখ্যা নেই বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে।

ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ-শ্রীলঙ্কার টেস্ট সিরিজের প্রথমটিতে ব্যাটিং ব্যর্থতায় ৩২৮ রানের বড় পরাজয় দেখেছে বাংলাদেশ। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এসে লিটনের উইকেট ছুঁড়ে আসার বিষয়টি নিয়ে সংবাদকর্মীদের প্রশ্নের সম্মখীন হন শান্ত। সেখানে জানিয়েছেন এমনটা।

‘লিটনের আউটটা নিয়ে আসলে আমি বলতে পারব না। লিটনই ভালো ব্যাখ্যা দিতে পারবে। তবে হ্যাঁ, সাধারণত টেস্ট ক্রিকেটে এ ধরনের আউট খুব একটা দেখা যায় না। আমার আউটটা নিয়ে যেটা বলতে পারব, ভুল বল বেছে নিয়েছিলাম। উইকেট যেমন ছিল, নতুন বলে এ ধরনের বল টপঅর্ডার ব্যাটার হিসেবে ছেড়ে দেয়া উচিত। আমার মনে হয় মিস জাজমেন্ট। পরের ম্যাচে ভালো করার জন্য সবাই চিন্তা করবে এবং ভালোভাবে কামব্যাক করবে।’

তবে আউটের বিষয় নিয়ে কথা বলতে চান না শান্ত। বলেছেন, ‘নির্দিষ্ট শট নিয়ে কথা বলার জন্য ব্যাটিং কোচ আছে। কেন খেলেছেন কী কারণে খেলেছেন এটা নিয়ে ব্যাটিং কোচ তার সাথে কাজ করবে। এটা আমার কাজ না। এ আউট নিয়ে খুব বেশি কথা বলার দরকার সেটাও আমি মনে করছি না। ঠিকমতো হলে এটা নিয়ে এত কথা হতো না। আউট তো আউটই। তবে এ ধরনের আউট যেন না হয়, ব্যাটিং কোচ বা লিটন আরও ভালোভাবে পরিকল্পনা করবে।’

ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচে ডাক মেরে বাদ পড়েছিলেন লিটন। তাতে বাদ পড়েন তৃতীয় ম্যাচে। এই উইকেটরক্ষক ব্যাটারের ফেরার মঞ্চ ছিল টেস্ট সিরিজ। সিরিজের প্রথম টেস্টেও ব্যর্থ হয়েছেন। প্রথম ইনিংসে ২৫ রানের পর দ্বিতীয় ইনিংসে দৃষ্টিকটু ভাবে ফিরেছেন শূন্য রানে। তবে শান্ত আশাবাদী চট্টগ্রাম টেস্ট দিয়ে রানে ফিরবে লিটন।

‘লাস্ট ওয়ানডেতে যখন লিটন ছিল না, আমরা ওর ব্রেকের কথাই চিন্তা করেছি। কারণ ও অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমাদের দলের অন্যতম সেরা ব্যাটার, এখন পর্যন্ত। হ্যাঁ, কয়েকটা ইনিংস খারাপ গেছে। আমাদের উচিত এ সময়টায় তার পাশে থাকা। কোচিং স্টাফ থেকে শুরু করে প্লেয়ার সবাই ওকে সাপোর্ট করছে। সে নিজেও এটা নিয়ে চিন্তা করছে। আমি আশাবাদী, পরের ম্যাচে লিটন খুব ভালো করতে পারবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজলিটনলিড স্পোর্টসশান্তসিলেট টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT