ক্রিকেট

কন্যা সন্তানের বাবা হলেন লিটন

খুশি দম্পতি গর্ভবতী নারীর সাথে আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি দম্পতি গর্ভবতী নারীর সাথে আনন্দিত, জন্মদিনের পার্টিতে অংশ নিচ্ছেন, ব্যাকড্রপে গোলাপী ও সাদা বলের সাজসজ্জা।. Channel i News – চ্যানেল আই নিউজ

কন্যা সন্তানের বাবা হয়েছেন টাইগার ওপেনার লিটন কুমার দাস। বৃহস্পতিবার সকাল ৯টা ২৭ মিনিটে দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা ও লিটনের ঘর আলো করে নতুন অতিথি আসে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বৃহস্পতিবার রাত দশটার দিকে পোস্ট করে লিটন নিজেই বিষয়টি জানিয়েছেন। লিখেছেন, ‘আজ সকাল ৯.২৭ মিনিটে আমাদের ছোট রাজকন্যার আগমন হয়েছে। মা এবং শিশু সুস্থ আছে। আমাদের জন্য দোয়া করবেন।’

স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের আসন্ন টেস্ট সিরিজ থেকে ছুটি চেয়েছেন লিটন। আগামী ২১ নভেম্বর থেকে ঘরের মাঠে কিউইদের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

বিষয়:বাংলাদেশ লিটন দাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…