ক্রিকেট

আশরাফুলের রেকর্ড ভাঙলেন লিটন

১৮ বলে ফিফটি

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাট হাতে প্রস্তুত, খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টিতে বাংলাদেশের দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন লিটন দাস। আয়ারল্যান্ডের বিপক্ষে মাত্র ১৮ বলে ব্যক্তিগত পঞ্চাশে পৌঁছান টাইগার ওপেনার। ২০০৭ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে ফিফটি করেছিলেন মোহাম্মদ আশরাফুল।

১৬ বছর পর সেই রেকর্ড ভাঙলেন লিটন। বিধ্বংসী ব্যাটিংয়ে ৫টি চার ও ৩টি ছয়ে ১৮ বলে করেন ৫০ রান।

সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে বাংলাদেশ পেয়েছে উড়ন্ত সূচনা। বৃষ্টির কারণে ১৭ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৬ ওভারে কোন উইকেট না হারিয়ে ৮৩ রান তুলেছে স্বাগতিকরা।

বিষয়:আশরাফুল টি-টুয়েন্টি সিরিজ বাংলাদেশ-আয়ারল্যান্ড রনি লিটন দাস সাকিব আল হাসান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…