চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরোপা জেতা হল না লিটনের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩২ পূর্বাহ্ণ ০৭, আগস্ট ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

কানাডার ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথমবার খেলতে গিয়ে সমর্থকদের হতাশ করেছেন বাংলাদেশি ব্যাটার লিটন দাস। টুর্নামেন্টের শুরু থেকে সুযোগ পেলেও আলো ছড়াতে পারেননি টাইগার ওপেনার। তবে দল ফাইনালে উঠায় লিটনের সামনে সুযোগ ছিল শেষটা রাঙানোর। সেই ম্যাচেও তিনি ব্যর্থ হলেন।

রোববার রাতে শিরোপা নির্ধারণী ম্যাচে লিটনদের সারে জাগুয়ার্সের মুখোমুখি হয় মন্ট্রিল টাইগার্স। নাটকীয় ফাইনালে সারেকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জেতে সাকিবহীন মন্ট্রিয়েল।

টস জিতে সারেকে ব্যাটে পাঠায় মন্ট্রিয়েল। মোহাম্মদ হারিসকে নিয়ে দারুণ শুরু করেছিলেন যতীন্দর সিং। তবে দলীয় ৩৫ রানে আউট হন হারিস। এরপর নামেন লিটন দাস। তবে এদিনেও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন টাইগারদের উইকেটরক্ষক ব্যাটার। ১৩ বলে ১২ রান করে ফেরেন।

সব মিলিয়ে পুরো আসরে ৮ ম্যাচের ৭ ইনিংসে ২১.৭১ গড়ে লিটনের সংগ্রহ ১৫২ রান, স্ট্রাইক রেট কেবল ১০০.৬৬। টি-টুয়েন্টি ক্রিকেটে যা একদমই মানানসই নয়।

লিটনের আউটের পর অবশ্য নিয়মিত উইকেট হারাতে থাকে সারে। তবে একপ্রান্ত থেকে উইকেট ধরে ব্যাট করে যান যতীন্দর। তার ব্যাট থেকে আসা ৫৭ বলে অপরাজিত ৫৬ রানের উপর ভর করে ১৩০ রানের পুঁজি দাঁড় করায় জাগুয়ার্স। আয়ান খানের ব্যাট থেকে আসে ২৬ রান। মন্ট্রিয়েলের হয়ে দুটি উইকেট নেন অয়ন আফজাল খান।

১৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারের তৃতীয় বলেই আউট হন মোহাম্মদ ওয়াসিম। তবে চাপ সামাল দিয়ে অধিনায়ক ক্রিস লিনকে নিয়ে এগিয়ে জেতে থাকেন শ্রীমন্ত উইজেয়ারত্নে। দলীয় ৩৫ রানে উইজেয়ারত্নে আউট হলে ছোট ছোট জুটিতে এগিয়ে জেতে থাকে মন্ট্রিয়েল। তবে শেষ মুহূর্তে দারুণভাবে জমে উঠে ম্যাচ।

Reneta

শেষ ওভারে মন্ট্রিয়েলের দরকার ছিল ১৩ রান। প্রথম বলে সিঙ্গেল নিয়ে ক্যারিবীয় মারকুটে ব্যাটার আন্দ্রে রাসেলকে স্ট্রাইকে দেন শেরফেন রাদারফোর্ড। দ্বিতীয় বলে লং অনে ছক্কা হাঁকান রাসেল। পরের তিন বলে দুটি সিঙ্গেল ও ২ রান নিয়ে আবারও স্ট্রাইকে পান রাসেল। শেষ বলে জয়ের জন্য ২ রান প্রয়োজন হলে আরও একটি ছক্কা হাঁকিয়ে ২০ রানে অপরাজিত থাকেন রাসেল। তাতে ৫ উইকেটে জয়ের পাশাপাশি শিরোপাও জেতে মন্ট্রিয়েল টাইগার্স।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডাগ্লোবাল টি-টুয়েন্টিফাইনাললিটনলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সঠিকভাবে মূল্যায়ন না পেলে জায়গা পরিবর্তন করতেই থাকব: নওশাবা

পরবর্তী

ওয়ানডে বিশ্বকাপ: ভারতে যাওয়ার অনুমতি পেল পাকিস্তান

পরবর্তী

ওয়ানডে বিশ্বকাপ: ভারতে যাওয়ার অনুমতি পেল পাকিস্তান

আফগানিস্তানের বিপক্ষে সেপ্টেম্বরে দুই ম্যাচ খেলবে বাংলাদেশ

সর্বশেষ

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT