চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোয়াইটওয়াশে দুঃখপ্রকাশ করে লিটন- ‘আমরা ঘুরে দাঁড়াব’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৯ পূর্বাহ্ণ ০২, জুন ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার লিটন হারের পর মুখে হাসি ও ব্যাখ্যা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুটি হেরে আগেই সিরিজ হাতছাড়া হয় বাংলাদেশের। শেষ ম্যাচ ছিল হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। সেই লড়াইয়েও ব্যর্থ বাংলাদেশ। বড় সংগ্রহ দাঁড় করালেও মোহাম্মদ হারিসের বিধ্বংসী সেঞ্চুরিতে ৭ উইকেটের জয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। ৩-০তে সিরিজ হারের পর লাল-সবুজদের অধিনায়ক লিটন দাস দুঃখ প্রকাশ করে বলেছেন, বাংলাদেশ আগামীতে ঘুরে দাঁড়াবে।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রোববার রাতে টসে হেরে আগে ব্যাটে নামে বাংলাদেশ। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১৯৬ রানের সংগ্রহ গড়ে। জবাবে ১৭.২ ওভারে জয়ের বন্দরে নোঙর করে পাকিস্তান।

প্রথম দুই ম্যাচে হারের জন্য লিটন দোষারোপ করেছিলেন ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই। শেষ ম্যাচ হেরে কাউকে দোষারোপ না করে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন, ‘আমি বাংলাদেশি সমর্থকদের কাছে সত্যিই দুঃখিত। আমরা কোনো ম্যাচ জিততে পারিনি। আশা করি আমরা ঘুরে দাঁড়াব। এখানকার দর্শক অসাধারণ ছিল। তারা সবাইকে সমর্থন দিয়েছে। আশা করি আবার যখন পাকিস্তানে আসব, তারা মাঠে খেলা দেখবে।’

ব্যাটিং পিচে কীভাবে বোলারদের বড় লক্ষ্য ডিফেন্ড করতে হবে, সেটা শেখার ব্যাপারে তাগাদা দিলেন লিটন, ‘পিচ খুব ভালো ছিল। এমন পিচে ভিন্ন ভিন্ন ব্যাটারকে কীভাবে বোলিং করতে হয়, সেটা আমাদের শিখতে হবে। একেক ব্যাটারের শক্তি ও দুর্বলতা একেক রকম। আমাদের এসব নিয়ে ভাবতে হবে। সেভাবেই বোলিং করতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি সিরিজপাকিস্তানবাংলাদেশবিসিবিলাহোরলিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মুম্বাই পুলিশের বেতন কেলেঙ্কারি: ১০ ভুয়া কর্মচারীর নামে ৬.৪১ কোটি টাকা আত্মসাৎ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত: উদ্ধার কাজ নিয়ে যা জানা গেল

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬

লন্ডনে নচিকেতা-জয়ের মেগা কনসার্ট

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT