চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্যালারিতে ‘দুয়োধ্বনি’, যা বললেন লিটন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪১ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার লিটন দাস জয়ের উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: সময়টা ভালো যাচ্ছে না লিটন দাসের। চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ এরপর বিপিএলেও রান পাচ্ছিলেন না। সিলেট পর্বে নিজেদের শেষ দুই ৭৩ ও ১২৫ রান করলেও চিটাগংয়ে নিজেদের প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। বৃহস্পতিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গ্যালারি থেকে দুয়োধ্বনিও শুনতে হয়েছে টাইগার তারকা ব্যাটারকে। আর সেসময় গ্যালারির দিকে উদাসভাবে চেয়ে আছেন লিটন কুমার দাস, এমন একটি ছবি আলোচনায় সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন লিটন নিজেও।

ফরচুন বরিশালের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের খেলা চলাকালে মাঠের বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন লিটন দাস। তখন পেছনে থাকা গ্যালারিতে সমর্থকদের একটি অংশ সমস্বরে তাকে ‘ভুয়া-ভুয়া’ দুয়োধ্বনি দিচ্ছিলেন। অনাকাঙ্ক্ষিত সেই পরিস্থিতিতে লিটনের প্রতিক্রিয়া ছিল অন্যরকম! দুয়োধ্বনি শুনে পেছনে ফিরে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন লিটন।

এরপরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের বড় একটি অংশ লিটনের পাশে দাঁড়িয়ে সেই দর্শকদের সমালোচনা করছেন। লিটনের দল ঢাকা ক্যাপিটালসও তাদের ফেসবুক পোস্টে টাইগার ওপেনারের সমর্থনে নিজেদের অবস্থান ব্যক্ত করেছে। পরে লিটন সেই পোস্ট শেয়ার করে নিজের অনুভূতি লিখেছেন। কৃতজ্ঞতা জানিয়েছেন পাশে দাঁড়িয়েছেন যারা তাদেরকে।

‘আমার দল ঢাকা ক্যাপিটালসের এমন অসাধারণ আচরণ সত্যিই আমার মন ছুঁয়ে গেছে। যারা আমাকে এবং সব খেলোয়াড়দের প্রতিটি চড়াই-উৎরাইয়ে সমর্থন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের বিশ্বাসটাই আমাদের কাছে অনেক বড়কিছু।’

এর আগে ঢাকা ক্যাপিটালস লিটনকে নিয়ে লিখেছে, ‘আপনি সমালোচনা দেখেন, আমরা দেখি একজন তারকা ব্যাটারের দেশের হয়ে সবচেয়ে বড় ওয়ানডে ইনিংস খেলা এবং টেস্ট র‍্যাঙ্কিংয়ে ব্যাটার হিসেবে সর্বোচ্চ স্থানে আসা। আপনি বাধা-বিপত্তি দেখেন, আমরা দেখি ঐতিহাসিক কিছু মুহূর্তের সৃষ্টি। লিটন, আপনি আমাদের ভালবাসার প্রতীক। আপনি আমাদের গৌরব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকাবিপিএল ২০২৫লিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৯ সালের মধ্যেই ৫.১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাচ্ছে ভারতের জিডিপি

আগস্ট ৫, ২০২৬

‘মাঝখানে চোখ হারায় আলিফের মতো কর্মীরা’

আগস্ট ৫, ২০২৬

চলচ্চিত্রে একজন অনন্যা

আগস্ট ৫, ২০২৬

২০২৭ বিশ্বকাপ বাছাই শুরু ২২ ফেব্রুয়ারি, ভেন্যু চূড়ান্ত নয়

আগস্ট ৫, ২০২৬

ম্যাচ চলাকালে বজ্রপাতে থাই ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT