চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৬তম খেলোয়াড় হয়ে দলের সাথে আছেন লিটন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৬ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের লিটন দাস ব্যাটিং করছেন, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলে গত ১২ জানুয়ারি দ্বিতীয় বাংলাদেশি হিসেবে দ্রুততম সেঞ্চুরি করেছিলেন উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। অবশ্য ফর্মহীনতার কারণে আগেরদিনই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত দলে বাদ পড়েছিলেন। নিজে বাদ পড়লেও দলকে শুভ কামনা জানাতে ভোলেননি তিনি।

বাংলাদেশ দল রাতে উড়াল দিচ্ছে দুবাইয়ের উদ্দেশ্যে। দলের যাওয়ার আগে শান্তদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন লিটন। ১৬তম খেলোয়াড় হিসেবে সবসময় দলের সাথে ভিন্ন ভূমিকায় থাকবেন, ফেসবুক পোস্টে লিখেছেন।

লিটন ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর এই অসাধারণ দলের জন্য শুভ কামনা। বাংলাদেশ এবং আমি বিশ্বাস করি বিশেষ মর্যাদার এ দল তাদের সর্বোচ্চ দিয়ে খেলবে। টাইগারদের খেলার সাক্ষী হোক পুরো বিশ্ব।’

Banglabid

‘এই স্কোয়াডে আমি থাকতে পারিনি, কিন্তু এটাই আমাকে তাদের বড় সমর্থকে পরিণত করেছে। প্রতিটি রান, উইকেট, ক্যাচের জন্য আমি উদযাপন করব। তোমাদের সাথে ১৬তম খেলোয়াড় হিসেবে ভিন্ন ভূমিকায় আছি।’

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে গড়াবে ‘হাইব্রিড’ মডেলের টুর্নামেন্ট। ৯ মার্চ শিরোপা নির্ধারণী ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।

র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আট দলের লড়াইয়ে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। ‘এ’ গ্রুপে স্বাগতিক পাকিস্তানের সঙ্গে আছে ভারত, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে আছে সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, আফগানিস্তান ও অস্ট্রেলিয়া।

Reneta

২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে টিম টাইগার্স। গ্রুপপর্বের বাকি দুটি ম্যাচ নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে যথাক্রমে ২৪ ও ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে খেলবে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স ট্রফিপাকিস্তানবাংলাদেশভারতলিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT