ফুটবল

স্পেনে এখন আরও একটি ক্লাবের মালিক মেসি

স্পেনে এখন আরও একটি ক্লাবের মালিক মেসি

স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব সিডি এলডেন্সের মালিকানা গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করেছেন লিওনেল মেসি। এখন কেবল আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষা। বৃহস্পতিবার ক্লাবটি এতথ্য জানিয়েছে।

স্পেনে এটি মেসির কেনা দ্বিতীয় ক্লাব। এপ্রিলে ইউই কর্নেলা কিনে নেন মেসি, যা ছিল প্রথম ক্লাব। ৩৯ বর্ষী আর্জেন্টাইন মহাতারকা স্পেনে দুটি ক্লাবেরই সংখ্যাগরিষ্ঠ মালিক হলেন।

আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক গতমাসে এলডেন্সের সংখ্যাগরিষ্ঠ শেয়ারের মালিক কলম্বিয়ান বিনিয়োগকারী থেকে কিনে নেয়ার বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছিলেন। ১০৫ বছরের পুরনো ক্লাবটি ওয়েবসাইটে লিখেছে, ‘ক্লাব দেপোর্তিভো এলডেন্স আনুষ্ঠানিকভাবে লিও মেসি কর্তৃক অধিগ্রহণের ঘোষণা দিচ্ছে। এরমধ্য দিয়ে শত বছরেরও বেশি পুরনো এই ক্লাবের ইতিহাসে এক নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হল।’

এলডেন্স আশা করছে, চুক্তিটি ইতিবাচক প্রভাব ফেলবে। কারণ বর্তমানে তারা সেগুন্দা ডিভিশন, অর্থাৎ স্পেনের দ্বিতীয় স্তরের লিগে ১৯তম স্থানে রয়েছে। ক্লাবটি অবনমন এড়ানোর লড়াইয়ে টিকে থাকার চেষ্টা করছে, যেখানে সাত ম্যাচের মধ্যে চারটিতে হেরেছে।

বিষয়:ইউই কর্নেল লিওনেল মেসি সিডি এলডেন্সে স্পেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…