চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক ক্লাব পিএসজিকে নিয়ে হঠাৎ যা বললেন মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৭ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
পিএসজির জার্সিতে মেসি ফুটবল মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লিওনেল মেসি বার্সেলোনা থেকে পিএসজিতে গিয়ে কাটান দুই মৌসুম। মেজর লিগ সকারে ইন্টার মিয়ামিতে ঠিকানা গড়ার আগে ফ্রান্সে কেমন কাটিয়েছেন, সেটি নিয়ে মুখ খুলেছেন আর্জেন্টাইন মহাতারকা। বলেছেন, প্যারিসে বাজে সময় কাটাননি বরং মানিয়ে নিতে ভুগেছেন।

দুমৌসুমে পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেননি মেসি। দুবার ফ্রেঞ্চ লিগ ওয়ান জিতলেও চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোতে হেরে বিদায় নিতে হয়েছে। ক্লাবটিতে ৭৫ ম্যাচ খেলে গেছেন মেসি, করে গেছেন ৩২ গোল।

সেই দিনগুলো টেনে মেসি বলেছেন, ‘মনে হচ্ছে প্যারিসে খুব কঠিন সময় পার করেছি, এরকমও নয়। যখনই বলি সেখানে ভালো সময় কাটাইনি, কারণ ভালো অনুভব করিনি। সেখানে সেটাই করেছি দিনের পর দিন, সেটা অনুশীলন, ম্যাচ খেলা, কিন্তু নিজেকে নিয়ে ভালো অনুভব করিনি। সত্যিকার অর্থে দুর্দান্ত সেটাই, যেখানে পরিবারের সঙ্গে ভালো সময় কাটানোর অভিজ্ঞতা আছে।’

Banglabid

‘এটাই প্রথম বার্সেলোনার বাইরে থাকা। সবকিছু আমাদের কাছে নতুন ছিল। যদিও চোট নিয়ে সমস্যায় পড়িনি। সত্যি বলতে সেখানকার নিত্যদিনের কাজে প্রভাব পড়েছে। কিন্তু আমরা শহরটিকে উপভোগ করেছি।’

‘স্পেনের ক্যাসেলডেফালসে যেমন সময় কাটাতাম, মিয়ামিতেও এখন সেরকম সময় কাটাচ্ছি। বাচ্চাদের স্কুলও কাছে। সবকিছু সহজ ও সাধ্যের মধ্যেই এখানে। শহরটির বাইরে বাস করছি, ট্রাফিক থাকলেও যা দারুণ।’

২০২১ সালে ন্যু ক্যাম্পে বার্সেলোনা জার্সিতে সবশেষ ম্যাচ খেলেছিলেন মেসি। আক্ষেপ নিয়ে সম্প্রতি ন্যু ক্যাম্পে এসেছিলেন বিশ্বজয়ী মহাতারকা। চিরচেনা ভেন্যুতে দাঁড়িয়ে তোলা ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিরবে ঘুরে গেছেন বার্সার ঘরের মাঠ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টার মিয়ামিচ্যাম্পিয়ন্স লিগন্যু-ক্যাম্পপিএসজিপ্যারিসমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পসে বাংলাদেশের গুলশান আরা

আগস্ট ১০, ২০২৬

চীনে টাইফুন ডলফিনের আঘাত, নিরাপদে সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

মগবাজারে মোটরসাইকেল-অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপা, নিহত ২

আগস্ট ১০, ২০২৬

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশির মৃত্যুর আশঙ্কা

আগস্ট ১০, ২০২৬

এসএসসি-সমমানের ফল প্রকাশ আজ, অনলাইনে-এসএমএসে যেভাবে জানা যাবে

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT