ফুটবল

কী ‘মিস করার কথা’ জানিয়ে বিদায়ী মঞ্চে পা রাখার দুয়ারে মেসি

কী ‘মিস করার কথা’ জানিয়ে বিদায়ী মঞ্চে পা রাখার দুয়ারে মেসি

রাত পোহানোর ক্ষণে একটি ম্যাচ, যেখানে শেষবারের মতো আর্জেন্টিনা জার্সি গায়ে জড়িয়ে মাঠে নামবেন লিওনেল মেসি। অবসরের ঘোষণা আগেই দিয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। বাকি শুধু বিদায়ী ম্যাচে নামা, ঘরের মাঠে বেনিনের বিপক্ষে। ঐতিহাসিক ম্যাচে নামার আগে শেষ অনুশীলন সেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি পোস্ট করেছেন মেসি, বিশেষ মুহূর্তকে মিস করার কথাও বলেছেন এলএমটেন।

আর্জেন্টিনা জার্সিতে ২১ বছরের দীর্ঘ ক্যারিয়ারের শেষ ম্যাচে বুধবার ভোরে নামবেন মেসি। বাংলাদেশ সময় ভোর ৫টায় বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে নামবে আর্জেন্টিনা। দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থার সভাপতি ক্লদিও তাপিয়ে জানিয়েছেন, অধিনায়ককে শেষ ম্যাচ খেলার আমন্ত্রণ জানিয়েছেন যাতে আর্জেন্টিনার মাটিতে ৮৫ হাজার দর্শকের সামনে বিদায়ী সংবর্ধনা দেয়া সম্ভব হয়।

গত রোববার জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন মেসি। আর্জেন্টিনার হয়ে অনুশীলনে শেষকিছু মুহূর্ত কাটিয়েছেন। অনুশীলন শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করেছেন। ছবিগুলো আর্জেন্টিনার হয়ে নিজেকে শেষবার ঝালিয়ে নেয়ার মুহূর্ত।

ছবির সঙ্গে ৮ বারের ব্যালন ডি’অর জয়ী মেসি লিখেছেন, ‘বিশেষ মুহূর্তগুলো যেগুলো আমি জানি মিস করবো…।’

অনুশীলনে লিওনেল মেসি
মেসির হাস্যোজ্জ্বল মুহূর্ত

শেষ অনুশীলনের দিনে মেসির সঙ্গে ফ্রেমবন্দি ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, এমিলিয়ানো মার্টিনেজ, এনজো ফের্নান্দেজ, রদ্রিগো ডে পল, লৌতারো মার্টিনেজ এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

সতীর্থদের সঙ্গে মেসি
শেষ মুহূর্তে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন মেসি
অপেক্ষা বিদায়ী মঞ্চের
বিষয়:আর্জেন্টিনা বুয়েন্স আয়ার্স বেনিন মনুমেন্টাল স্টেডিয়াম লিওনেল মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…