চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিবিসি থেকে নিষিদ্ধ গ্যারি লিনেকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৫ অপরাহ্ণ ১১, মার্চ ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবিসির নীতিমালা ভঙ্গের অভিযোগে গণমাধ্যমটি থেকে নিষিদ্ধ হয়েছেন ইংল্যান্ড জাতীয় দলের সাবেক ফুটবলার গ্যারি লিনেকার। ১৯৯৯ সাল থেকে বিবিসির জনপ্রিয় অনুষ্ঠান ‘ম্যাচ অব দ্য ডে’ উপস্থাপনা করতেন ইংলিশ তারকা। সম্প্রতি টুইটারে যুক্তরাজ্য সরকারের সমালোচনা করে পোস্ট করেন তিনি। এরপর সাবেক ফুটবলার ব্রিটিশ গণমাধ্যমটির নিষেধাজ্ঞার সম্মুখীন হন।

গত মঙ্গলবার যুক্তরাজ্য সরকারের অভিবাসন নীতির সমালোচনা করে টুইটারে পোস্ট করেন লিনেকার। সেখানে যুক্তরাজ্য সরকারকে জার্মানির নাৎসি বাহিনীর সঙ্গে তুলনা করেছিলেন সাবেক তারকা ফুটবলার। বলেছেন, ‘এখানে কোনো বড় অনুপ্রবেশ নেই। আমরা অন্যান্য় প্রধান ইউরোপীয় দেশের তুলনায় অনেক কম শরণার্থী নেই।’

‘এটি কেবলমাত্র একটি অপরিমেয় নিষ্ঠুর নীতি। এমন আচরণ সবচেয়ে দুর্বল মানুষকে ইঙ্গিত করে। যা ৩০ এর দশকে জার্মানির আচরণ থেকে ভিন্ন নয়।’

Banglabid

লিনেকার ইংল্যান্ডের জাতীয় ফুটবল দলের কিংবদন্তিদের একজন। বিবিসিতেও বেশ জনপ্রিয়। টুইটারে সাবেক তারকা ফুটবলারের প্রায় ৮.৭ মিলিয়ন ফলোয়ার রয়েছে। যুক্তরাজ্যের ক্ষমতাধর একজন মিডিয়া ব্যক্তিত্ব তিনি। সরকারের সমালোচনা করে এমন পোস্ট দেয়ায় তাকে ‘ম্যাচ অব দ্য ডে’ উপস্থাপনা থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয় বিবিসি।

গত শুক্রবার বিবিসি বলেছে, ‘আমরা তার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বিষয়ে একটি সম্মত এবং স্পষ্ট অবস্থানে না পৌঁছানো পর্যন্ত তিনি ‘ম্যাচ অব দ্য ডে’ উপস্থাপনা থেকে দূরে থাকবেন।’

‘আমরা কখনোই গ্যারিকে মত প্রকাশে বিরত থাকতে বলিনি। যে বিষয়গুলো তার কাছে গুরুত্বপূর্ণ, সেখানে তার আলাদা দৃষ্টিভঙ্গি থাকতে পারে। তবে আমরা তাকে রাজনৈতিক ইস্যু বা রাজনৈতিক বিষয়ে পক্ষ নেয়া থেকে দূরে থাকতে বলেছি।’

Reneta

গ্যারি লিনেকারকে নিয়ে এমন সিদ্ধান্তে বিবিসি থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন আরও কয়েকজন উপস্থাপক। যাদের মধ্যে লান রাইট ও অ্যালান শিয়ারার প্রকাশ্যে ঘোষণা করেছেন, তারা ‘ম্যাচ অব দ্য ডে’ উপস্থাপনা করবেন না।

এছাড়া লিনেকারকে নিষিদ্ধ করার কারণে শনিবার প্রিমিয়ার লিগের ১২টি ক্লাবের খেলোয়াড় ও কোচ ম্যাচ শেষে বিবিসিকে সাক্ষাৎকার দেবেন না বলে জানিয়েছেন বিবিসির ক্রীড়া সম্পাদক ড্যান রোয়ান। বলেছেন, “শনিবার রাতে প্রিমিয়ার লিগের ১২টি দলের খেলা রয়েছে। ‘ম্যাচ অব দ্য ডে’ অনুষ্ঠানে ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারের জন্য দলগুলোকে অনুরোধ করা হয়েছে। তবে ক্লাবগুলোর খেলোয়াড় ও কোচ অনুরোধ উপেক্ষা করেছেন।’’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিবিসিম্যাচ অব দ্য ডেলিড স্পোর্টসলিনেকার
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT